Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৬৬ € ইসলামি ইতিহাস বিন মুহাম্মাদকে উজির নিযুক্ত করেন, বুগা আস-সাগিরকে প্রদান করেন গভর্নরের দায়িত্ব। ২৫১ হিজরি সনে বুগা আল-কাবির, ওয়াছিফসহ অন্য কয়েকজন তুর্কি সেনাপতি একজোট হয়ে তুর্কি সেনাপতি বাগিরকে হত্যা অংশগ্রহণ করেছিল, বাগির ছিল তাদের অন্যতম । বাগির ততদিনে বিড্ভৃত জায়গিরের মালিক হয়ে গিয়েছিল এবং তার অনুসারী ও কর্মীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। তাকে হত্যা করার পর তার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা হয়। খলিফা মুসতাইনের শাসনামলেই যায়দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসমাইল বিন হাসান বিন যায়দ বিন হাসান বিন আলি বিদ্রোহ করেন এবং তিবরিস্তানে যায়দিয়া রাষ্ট্র (ব্যাপ্তিকাল : ২৫০-৩০০ হিজরি) নামে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ২৫১ হিজরি সনেই বাগদাদ ও সামাররার সেনাবাহিনীর মধ্যে বিরাট সংঘাতের ঘটনা ঘটে । সামাররাবাসী প্রয়াত খলিফা মুতাওয়াককিলের পুত্র মুতায-এর হাতে বায়আতের দাবি তোলে । মুতাষ তখন বন্দি ছিলেন। তাকে জেলখানা থেকে বের করে আনা হয়। বিপরীতে বাগদাদবাসী মুসতাইনের বায়আতে এক্যবদ্ধ থাকে । মুসতাইন তার নায়েব মুহাম্মাদ দেন। বাগদাদের চারপাশে নিরাপত্ী-প্রাচীর নির্মাণ করা হয়, পরিখা খনন করা হয় এবং প্রাচীরের ওপর মিনজানিক ও অন্যান্য বিশালাকার বিভিন্ন ুদ্ধান্্ স্থাপন করা হয়। ওদিকে মুতায ইবনে তাহিরের কাছে বার্তাবাহক পাঠিয়ে তাকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি তাকে স্রণ করিয়ে দেন যে, মুতাওয়াককিলের জীবদশায় তিনি মুতাষের 'বায়আতের অঙ্গীকার করেছিলেন । কিন্তু ইবনে তাহির মুতাযের আহ্বান প্রত্যাখ্যান করে। তুর্কিরা এবার মুতাষের শিবিরে যোগ দেয়। উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকে প্রচণ্ড যুদ্ধ ও ধ্বংসাতআক ফিতনা । উভয় পক্ষেই প্রচুর মানুষ হতাহত হয়। চা

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।