১২ নং আব্বাসি খলিফা মুসতাইন বিল্লাহ আবুল আব্বাস আহমাদ বিন মুহাম্মাদ বিন মুতাসিম বিন হারুনুর রশিদ [রবিউস সানি ২৪৮ হিজরি__ মুহাররম ২৫২ হিজরি] [জুন ৮৬২ খিষ্টাব্দ__জানুয়ারি ৮৬৬ খিষ্টাব্দ] খলিফা মুসতাইনের জন্ম ২২০ হিজরি সনে বাগদাদে । আটাশ বছর বয়সে তিনি খলিফা পদে: অধিষ্ঠিত হন। বুগা আস-সাগির, বুগা আল-কাবির ও আতামিশ প্রমুখ তুর্কি সেনাপতিদের নির্দেশনায় মুসতাইনকে খলিফা নির্বাচিত করা হয়। কারণ, পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারেন__এই আশঙ্কায় তুর্কিরা মুতাওয়াককিলের কোনো পুত্রকে খলিফা পদে অধিষ্ঠিত করতে রাজি ছিল না। তাই তারা তাদেরকে বাদ দিয়ে মুতাওয়াককিলের ভাই মুহাম্মাদের পুত্র আহমাদকে মুসতাইন বিল্লাহ উপাধি দিয়ে খলিফা নির্বাচিত করে। আব্বাসি সাম্বাজ্যের প্রথম দুই খলিফা সাফফাহ ও মানসুরের পর মুসতাইন বিল্লাহ আহমাদই প্রথম খলিফা, যার পিতা খলিফা ছিলেন না। তিনিই প্রথম আব্বাসি খলিফা, যিনি আপন চাচাতো ভাইয়ের পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মুসতাইন বিল্লাহ দায়িত্ব গ্রহণের পর খলিফা পদের প্রভাব-প্রতিপত্তি আরও দুর্বল হয়ে পড়ে এবং তুর্কি মামলুকরাই সাম্বাজ্য পরিচালনা করতে থাকে। খলিফার উজিরও তারাই নির্ধারণ করত। কোনো উজিরের প্রতি বিরাগভাজন হলে তারা তাকে বরখান্ত করত এবং তার ধনসম্পদ বাজেয়াপ্ত করত। টার লিজ বারি দা নিয় দ্র ররর কর্মকাণ্ডের একচ্ছত্র অধিপতি হয়ে যায়। এ কারণে ওয়াছিফ, বুগা প্রমুখ তুর্কি সেনাপতিগণ তার প্রতি বিরাগভাজন হয়ে পড়ে তাদের প্ররোচনায় সেনাবাহিনী আতামিশকে হত্যা করে এবং তার বাড়ি লুষ্ট করে।
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।