আব্বাসি খিলাফত ২৬১ চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুদিন দামেশকে অবস্থানের পরই অসুস্থবোধ করায় তিনি বাধ্য হয়ে সামাররায় ফিরে আসেন । এ সময় এ কথা ছড়িয়ে পড়ে যে, খলিফা ওয়াসিফ, বুগা ও অন্যান্য তুর্কি সেনাপতিকে হত্যা করার মনস্থ করেছেন । কিন্তু খলিফা নিজের মনোবাসনা বাস্তবায়ন করতে পারেননি । তৃর্কিরা তার পূর্বেই প্রতারণা করে তাকে সরিয়ে দেয়। মুতাওয়াককিল তার পরবর্তী প্রথম খলিফা হিসেবে পুত্র আবু আবদুল্লাহর (মুতায বিল্লাহ) নাম ঘোষণা করেছিলেন। এ কারণে তার আরেক পুত্র আল-মুনতাসির বিল্লাহ ভাই আবু আবদুল্লাহ ও পিতার প্রতি ত্ুদ্ধ হন। তুর্কিরা যেহেতু খলিফা মুতাওয়াককিলের তুর্কি-বিরাগ সম্পর্কে জেনে ফেলেছিল, তাই স্বাভাবিকভাবেই তারা ছিল মুনতাসিরের পক্ষে । তুর্কিদের হত্যা করেন। মুতাওয়াককিলের হত্যাঘটনার মধ্য দিয়েই আব্বাসি সাম্বাজ্যের প্রতাপ ও সমৃদ্ধির যুগের সমাপ্তি ঘটে এবং নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যাকে আমরা অভিহিত করতে পারি তুর্কিদের প্রত্যক্ষ প্রভাব- নিয়ন্ত্রিত আব্বাসি খলিফাদের শাসনামল হিসেবে ।
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।