১০ নং আব্বাসি খলিফা মুতাওয়াককিল আলাল্লাহ আবুল ফজল জাফর বিন মুতাসিম বিল্লাহ বিন হারুনুর রশিদ বিন মাহদি [জিলহজ ২৩২ হিজরি-__শাওয়াল ২৪৭ হিজরি] [আগস্ট ৮৪৭ খিষ্টাব্দ__ডিসেম্বর ৮৬১ খিষ্টাব্দ] খলিফা মুতাওয়াককিলের জন্ম ২০৫ হিজরি সনে। সাতাশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। আব্বাসি রাজপরিবারের অন্যান্য সদস্যের তুলনায় মুতাওয়াককিল এ দিক থেকে ব্যতিক্রমী ছিলেন যে, তিনি হজরত আলি রাযি. ও তার বংশধরগণের (আলাবি) প্রতি প্রচণ্ড বিদ্বেষী ছিলেন। এ ধরনের মতাদর্শকে আকিদার পরিভাষায় “নছব' বলা হয়, যা আলিগ্বীতি-নির্ভর শিয়া মতবাদের সম্পূর্ণ উল্টো। খলিফা মুতাওয়াককিল ২৩৬ হিজরি সনে হজরত হুসাইন বিন আলি রাযি.-এর সমাধি ও আশেপাশের সকল ঘরবাড়ি ধ্বংস করার নির্দেশ দেন। খলিফার নির্দেশে ঘোষণা করে দেওয়া হয়_তিন দিন পর যাদেরকে সেখানে সেখানে একজন ব্যক্তিও অবশিষ্ট ছিল না। এরপর খলিফার নির্দেশে জায়গাটিকে চাষাবাদের স্থানে পরিণত করা হয়। সম্পকীয়ি আলোচনা নিষিদ্ধ করে এবং খালকুল কুরআনের মতাদর্শ নিষিদ্ধ করে বার্তা প্রেরণ করেন। তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি এ বিষয়ে আলোচনা করবে, তার ঠিকানা হবে পাতালের জিন্দানখানা। তিনি সকলকে কেবল কুরআন-সুন্নাহর প্রতি মনোনিবেশ করতে নির্দেশ দেন। করতেন এবং বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। ইমাম আহমাদ বিন হাম্বলের পরামর্শেই খলিফা মুতাওয়াককিল ইবনে আবু দাউদের পরিবর্তে ইয়াহইয়া বিন আকছামকে 'কাজিউল কুজাত' পদে
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।