২৫৬ ৬ ইসলামি ইতিহাস কেন্দ্র করেই তার শাসনামলে অত্যন্ত গহিত এক ঘটনা সংঘটিত হয়। হত্যা করা হয় বিশিষ্ট আলিম আহমাদ বিন নছর বিন মালিক রহ.-কে। আহমাদ বিন নছর ছিলেন জ্ঞানী, ধার্মিক, সৎকর্মপরায়ণ ও কল্যাণকর্মে তৎপর এক মহান আলিম। তিনি ছিলেন সমকালীন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সেসব সুমহান আলিমের একজন, যারা সমাজে সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজে বাধা প্রদান করতেন। তিনি খালকুল কুরআনের মাসআলায় খলিফার বিরোধী ছিলেন। ২০১ হিজরি সনে তদানীন্তন খলিফা মামুন যখন বাগদাদের পরিবর্তে মার্ভে অবস্থান করছিলেন, তখন বাগদাদে সৃষ্ট ফিতনা নিরসনে জনগণ যার হাতে নছরের পিতা । খলিফা ওয়াসিক আহমাদ বিন নছরকে রাজদরবারে তলব করেন এবং তার সঙ্গে খালকুল কুরআন বিষয়ে বিতর্ক করেন। খলিফা তাকে আপন মতাদর্শে আশ্বত্ত করতে ব্যর্থ হলে নিজ হাতে তাকে হত্যা করেন। এরপর খলিফার নির্দেশে এই মহান আলিমের কর্তিত মন্তক ২৩১ হিজরি সনের ২৮ শাবান হতে ২৩৭ হিজরি সনের ৩ শাওয়াল (৮৪৬ খিষ্টাব্দের ২৯ এপ্রিল হতে ৮৫২ খিষ্টাব্দের ২৯ মার্চ) পর্যন্ত বাগদাদে ঝুলিয়ে রাখা হয়। আহমাদ বিন নছর রহ. আপন আকিদা ও নীতির প্রশ্নে আমৃত্যু অটল ছিলেন। এতিহাসিক ইবনে কাছির রহ. লিখেছেন_ গিয়ে মন্তব্য করেন, “আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। আল্লাহর জন্য আপন জান কুরবানিতে তিনি কত উদার ছিলেন! দ্বীনের খাতিরে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন।' জাফর বিন মুহাম্মাদ আস-সাইগ রহ. বলেন, আমার চোখ যদি সেই দৃশ্য দর্শন না করে থাকে, তাহলে যেন অন্ধ হয়ে যায়! আমার কান যদি সেই শব্দ শ্রবণ না করে থাকে, তাহলে যেন বধির হয়ে যায়! যখন আহমাদ বিন নছরের শিরশ্ছেদ করা হচ্ছিল, তখন তার কর্তিত মন্তক থেকে 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর ধ্বনি ভেসে আসছিল । তার মস্তক যখন শূলে ঝুলন্ত ছিল, তখন জনৈক ব্যক্তি সেখান থেকে নিম্নোক্ত আয়াতের তেলাওয়াত শুনতে পান__
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।