Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৯ নং আব্বাসি খলিফা ওয়াসিক বিল্লাহ আবু জাফর হারুন বিন মুতাসিম বিন হারুনুর রশিদ বিন মাহদি [রবিউল আউয়াল ২২৭ হিজরি_ জিলহজ ২৩২ হিজরি] [জানুয়ারি ৮৪২ খিষ্টাব্দ__আগস্ট ৮৪৭ খিষ্টাব্দ] ওয়াসিক বিল্লাহর জন্ম ১৯৬ হিজরি সনে বাগদাদে । খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল একত্রিশ বছর । পূর্ববর্তী খলিফা মুতাসিম যেসব তুর্কিদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছিলেন, তার শাসনামলে সেসব তুর্কি সেনাপতির প্রভাব-প্রতিপত্তি আরও সুদৃঢ় হয়। তুর্কিরা এবার রাষ্ট্রের গুরুতৃপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত হতে থাকে । এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে আশনাছ-এর কথা । ২২৮ হিজরি সনের রমজান মাসে (৮৪৩ খ্রিষ্টাব্দের জুন মাসে) খলিফা ওয়াসিক তাকে রাজমুকুট ও রত্ুখচিত কোমরবন্দ পরিধান করিয়ে বিশেষ সম্মানে ভূষিত করেন। ২৩০ হিজরি সনে তুর্কি সেনাপতিগণ প্রথমবারের মতো আরব উপদ্বীপে বড় একটি সামরিক অভিযান পরিচালনা করে । মদিনার আশেপাশে তখন বনু সুলায়ম বিদ্রোহ করে অরাজকতা সৃষ্টি করেছিল। তাদের বিদ্রোহ দমনে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন তুর্কি সেনাপতি বুগা আল-কাবির আৰু মুসা তুর্কি । ২৩২ হিজরি সনে ইয়ামামাতে আরেকটি ফিতনা সংঘটিত হয়। বনু নামির সেখানে অরাজকতা সৃষ্টি করে। বুগা আল-কাবির এই ফিতনাও দমন করতে সক্ষম হন। খলিফা ওয়াসিকের গর্হিত ও অমার্জনীয় এক অপরাধ পূর্বতন দুই খলিফার মতো ওয়াসিকের মন-মস্তিষ্কেও মুতাজিলা চিন্তাধারা প্রভাব বিস্তার করেছিল। বরং ওয়াসিক যেন এ ক্ষেত্রে এককাঠি অগ্রসর ছিলেন। তিনি রাতদিন খালকুল কুরআনের আকিদা প্রচার করতেন। একে

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।