Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত & ২৫৩ আমি তার নির্দেশের মর্মার্থ বুঝতে পারলাম না। আমার দু-হাত দু-দিকে ছড়িয়ে দেওয়া হলো। গ্রহারকারীদের শাস্তি শুরু করার আদেশ করা হলো। তাদের হাতে চাবুক ছিল। প্রথমজন তার চাবুক দিয়ে আমাকে দুটি আঘাত করল। এরপর দ্বিতীয় প্রহারকারী এসেও দুটি আঘাত করল। এভাবে একের পর এক প্রহারকারী এসে আমাকে আঘাত করতে লাগল। মুতাসিম আরও জোরে মার ।' প্রহারের মাঝে আমি কয়েকবার চেতনা হারিয়ে ফেললাম। মার থেমে গেলে আমার চেতনা ফিরে আসত । মুতাসিম পাশে দীড়িয়ে আমাকে তাদের মতাদর্শ গ্রহণ করার আহ্বান জানাতে লাগলেন। কিন্তু আমি তার আহ্বানে সাড়া দিলাম না। উপস্থিত সভাসদরা বলছিল, ধিক তোমাকে! স্বয়ং খলিফা তোমার পাশে দাড়িয়ে আছেন। তারপরও তুমি...?! আমি কিছুতেই তাদের মতাদর্শ গ্রহণে রাজি হলাম না। তারা পুনরায় আমাকে প্রহার করা শুরু করল। প্রহার শেষে আবারও আন্বান, আবারও প্রত্যাখ্যান । এরপর শুরু হলো তৃতীয়বারের প্রহার। খলিফা আবারও আমাকে তার মতাদর্শ মেনে নিতে আহ্বান করলেন । কিন্তু প্রচণ্ড প্রহারের কারণে আমি তখন তার কথা কিছুই বুঝছিলাম না। এরপর তারা আবার আমাকে মারতে লাগল। এ পর্যায়ে আমার বোধ ও অনুভূতিশক্তি লোপ পেল। না। আমার অবস্থা দেখে খলিফা সন্্র্ত হয়ে পড়লেন। এরপর খলিফার নির্দেশে আমাকে মুক্ত করে দেওয়া হলো। আমি শুধু এতটুকু অনুভব করতে পারলাম যে, আমি কোনো একটি কামরায় আছি এবং আমার পায়ের শৃঙ্খল খুলে দেওয়া হয়েছে। সেদিন ছিল ২২১ হিজরি সনের ২৫ রমজান (৮৩৬ খিষ্টাব্দের ১১ সেপ্টেম্বর)। এরপর খলিফার পক্ষ থেকে আমাকে আপন পরিবারের কাছে প্রত্যাবর্তনের অনুমতি প্রদান করা হলো। সেদিন ইমাম আহমাদকে ত্রিশের অধিক মতান্তরে আশিটি পিট গরবরা রর ররর |

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।