২৫২ * ইসলামি ইতিহাস কোনো হাদিস দ্বারা দলিল দিক, আমি তাদের আহ্বানে সাড়া দেবো ।' দলিল-প্রমাণে পরাভূত হয়ে এবার তারা খলিফাকে উত্তেজিত করার চেষ্টা করল। বাগদাদের নায়েব ইসহাক বিন ইবরাহিম বলল, 'আমিরুল মুমিনিন! এটা খিলাফতের নীতি হতে পারে না যে, আপনি তাকে এভাবেই ছেড়ে দেবেন আর সে দু- দুজন খলিফাকে পরাভূত করে নিশ্চিন্তে চলে যাবে।' খলিফা মুতাসিম স্বভাবগতভাবে কোমল ছিলেন। কিন্তু এ কথা শুনে খলিফার গায়রত ও আত্রমর্যাদাোবোধ জেগে উঠল এবং তিনি ক্রোধািত হয়ে উঠলেন। তিনি মনে করলেন, নিশ্চয়ই তার সভাসদগণ সত্যের ওপর আছেন। এবার তিনি আমাকে বললেন, “আল্লাহ আপনাকে অভিসম্পাত করুন। আমি আশা করেছিলাম, আপনি আমার আব্বানে সাড়া দেবেন; কিন্তু আপনি তা করলেন না। এরপর খলিফা সভাসদদের নির্দেশ দিলেন, “যাও, তাকে বিবস্ত্র করে মাটিতে টেনে হিচড়ে নিয়ে যাও।' খলিফার নির্দেশে আমাকে বিবস্ত্র করা হলো এবং মাটিতে হেচড়ানো হলো । এরপর নির্যাতনকারী ও প্রহারকারীদেরকে আহ্বান করা হলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম । আমার পরিচ্ছদে প্রিয় নবীজির কয়েকটি কেশ মোবারক বাঁধা ছিল৷ তারা তা আমার কাছ থেকে নিয়ে গেল। আমি নিজেকে প্রহারকারীদের মাঝে আবিষ্কার করলাম। আমি খলিফাকে বললাম, “আমিরুল মুমিনিন! আজ যেমন আমি আপনার সামনে দপ্তায়মান, আপনাকেও তেমনই একদিন আল্লাহর দরবারে দীড়াতে হবে; সেদিনের কথা স্মরণ করুন।” আমার মনে হলো, এ কথা শুনে খলিফা একটু থমকে গেলেন। কিন্তু উপস্থিত সভাসদরা খলিফাকে উত্তেজিত করতে লাগল। তারা তাকে ক্রমাগত বলতে লাগল, 'আমিরুল মুমিনিন! এই লোক পথভ্রষ্ট, বিভ্রান্তকারী ও কাফির ৷ তাদের কথায় উত্তেজিত হয়ে খলিফা আমাকে শান্তিদানের নির্দেশ দিলেন। একটি চেয়ার এনে আমাকে তার ওপর দীড় করানো হলো। কেউ একজন আমাকে চেয়ারের কোনো একটি কাঠ ধরার নির্দেশ দিলো।
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।