Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত € ২৫১ তাদেরকে বললেন, “এ বিষয়ে তোমাদের কী অভিমত? উপদ্থিত সকলে ইবনে আবু দাউদের পক্ষেই কথা বলল। এভাবে পরপর তিন দিন আমাকে খলিফার দরবারে উপস্থিত করা হলো এবং প্রতিদিন তারা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হলো। প্রতিটি বিতর্কে আমার উপদ্থাপিত দলিল-প্রমাণে তারা নির্বাক ও পরাভূত হলো। সবাই চুপ হয়ে গেলে ইবনে আবু দাউদ কথা বলতে শুরু করল। ইলম ও ইলমুল কালামে লোকটি ছিল উপদ্থিত লোকদের মধ্যে সবচেয়ে অজ্ঞ। বিতর্কে বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনা হলো । কিন্তু তাদের কাছে কুরআন-সুন্নাহ থেকে উল্লেখ করার মতো কোনো দলিল ছিল না। তাই তারা কুরআন-সুন্নাহর উদ্ধৃতিসমূহ অস্বীকার করতে লাগল এবং এ জাতীয় দলিলসমূহকে প্রত্যাখ্যান করল। আমি তাদের মুখে এমন সব বক্তব্যও শুনতে পেলাম, ভাবতেও পারিনি যে, কেউ এ ধরনের কথা বলতে পারে । ইবনে গাউস আমাকে দেহ-সাব্যত্তকরণসহ নানা অপ্রয়োজনীয় বিষয়ে দীর্ঘ আলোচনা শোনাল। আমি তাকে বললাম, “আপনি কী বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমি কেবল এতটুকু জানি যে, আল্লাহ তাআলা একক ও অমুখাপেক্ষীঃ তার কোনো সদৃশ নেই ।" এরপর সে-ও চুপ হয়ে গেল। আমি তাদেরকে পরকালে আল্লাহর দিদার সংক্রান্ত হাদিসটি শোনালাম। তারা হাদিসটির সনদকে দুর্বল সাব্যস্ত করার এবং কতক মুহাদ্দিসের উক্তির মাধ্যমে রেওয়ায়েতটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করল। কিন্তু অসম্ভব! এত দূরবর্তী স্থান থেকে তারা এর নাগাল কীভাবে পাবে?! বিতর্ক চলাকালে খলিফা বারবার আমার প্রতি কোমল আচরণ দেখাতে লাগলেন এবং আমাকে বললেন, "আহমাদ! আপনি আমার এই আহ্বানে সাড়া দিন (অর্থাৎ কুরআন সৃষ্ট-মতবাদ মেনে নিন), আমি আপনাকে আমার বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত করে নেব, আর প্রতিদিন আপনি খলিফার দরবার-গালিচার স্পর্শে ধন্য হবেন ।” আমি খলিফাকে কোনো আয়াত বা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।