২৫০ ৬ ইসলামি ইতিহাস 'আল্লাহু আকবার! (আপনি একে দুর্যোগ বলছেন?!) এ তো মুসলমানদের নিষ্কৃতির পথ।' এরপর খলিফা তাকে বললেন, “আবদুর রহমান! তার সঙ্গে কথা বলো। তার সামনে যুক্তিতর্ক উপস্থাপন করো ।, আবদুর রহমান আমাকে প্রশ্ন করল, 'আপনি কুরআন সম্পর্কে কী বিশ্বাস পোষণ করেন? আমি উত্তর না দিয়ে নিশুপ রইলাম। মুতাসিম আমাকে বললেন, উত্তর দিন।” আমি পাল্টা প্রশ্ন করলাম, “আপনি ইলম সম্পর্কে কী বিশ্বাস পোষণ করেন? তিনি কোনো উত্তর দিলেন না। এবার আমি বললাম, “কুরআন আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত আর যে বিশ্বাস করে যে, আল্লাহর ইলম মাখলুক ও সৃষ্ট, সে প্রকৃতপক্ষে আল্লাহকেই অস্বীকার করে।' আমার কথা শুনে খলিফা চুপ করে রইলেন। উপস্থিত সভাসদরা খলিফাকে বলতে লাগল, 'আমিরুল মুমিনিন! এই লোক তো আপনাকে ও আমাদেরকে কাফির সাব্যস্ত করেছে? খলিফা তাদের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। 'আল্লাহ ছিলেন; কিন্তু কুরআন ছিল না।” আমি বললাম, 'আল্লাহ ছিলেন; কিন্তু ইলম ছিল না? আমার উত্তর শুনে তিনি আবারও চুপসে গেলেন। এরপর তারা পরস্পর বিক্ষিপ্ত কথাবার্তা বলতে লাগল। আমি বললাম, “আমিরুল মুমিনিন! আমাকে কুরআন-হাদিস হতে খালকুল কুরআনের স্বপক্ষে কোনো দলিল দিন। তাহলে আমি তা মেনে নেব । আমার কথা শুনে উজির ইবনে আবু দাউদ বলে উঠল, “আপনি তো কুরআন-সুন্নাহ ছাড়া অন্য কোনো কথাই মানতে চাচ্ছেন না! আমি বললাম, 'ইসলাম কি কুরআন-সুন্নাহ ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে?! এরপর দীর্ঘ তর্কবিতর্ক চলল । একপর্যায়ে ইবনে আবু দাউদ বলল, “আমিরুল মুমিনিন! আল্লাহর শপথ, এই লোক নিজে তো ভ্রান্ত, এখন অন্যদেরকেও বিভ্রান্ত ও পথভ্রষ্ট করছে এবং এক বিদআতের সুচনা করেছে। আপনার দরবারে অনেক বিচারক ও ফকিহ-আলিম উপস্থিত আছেন। তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করুন।' খলিফা
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।