Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ২৪৭ সামাররাং০১ নামে পরিচিত। এরপর থেকে মুতাসিম তার সৈন্যসামন্তসহ এই নগরীতেই বসবাস করতেন। সামাররা বাগদাদ হতে পৃথক ভিন্ন একটি নগরী । মুতাসিম যেসব সেনাপতির ওপর নির্ভর করতেন, তাদের মধ্যে আশনাছ, আজিফ বিন আমবাসা, ওয়াসিফ, আবু মুসা বুগা আল-কাবির প্রমুখ । তারা প্রত্যেকেই ছিল তুর্কি। তাদের বীরত্ব ও যুদ্ধদক্ষতায় মুগ্ধ হয়ে খলিফা মুতাসিম তাদেরকে সেনাপতি নির্বাচিত করেন এবং তাদের হাতেই তার পূর্বপুরুষের রেখে যাওয়া আরব সাম্রাজ্যের লাগাম তুলে দেন। নাম রাষ্ট্রীয় দপ্তর হতে বাদ দিয়ে দেন এবং সংগৃহীত তুর্কি সৈন্যদের মাধ্যমে রাষ্ট্রপরিচালনাতে স্বত্তি অনুভব করতে থাকেন। আব্বাসি রাজপরিবারের পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে তুর্কিদের কর্তৃত্বাধীন হয়ে পড়ে। তুর্কিরা তাদের সঙ্গে যথেচ্ছ আচরণ করত এবং রাজপরিবারকে নিয়ন্ত্রণ করত। অথচ তারা সুপ্রসিদ্ধ কোনো বংশপরিচয়ের অধিকারী ছিল না, তাদের অন্তর্জগৎ পরিচ্ছন ও নিষ্ঠাপূর্ণও ছিল না। এ কারণেই এঁতিহাসিকগণ মন্তব্য করেছেন__মুতাসিম-পরব্তী আব্বাসি শাসকগণ যেসব বিদ্রোহ-বিশৃভখলা, অস্থিতিশীল পরিস্থিতি ও প্রশাসন- দুর্বলতার শিকার হয়েছেন এবং তুর্কিদের হাতে আরব জাতি নিগৃহীত হয়েছে, তার মুল দায়ভার এক মুতাসিমের কীধেই বর্তায়। আব্বাসি রাষ্ট্রের স্বার্থ ও কল্যাণের প্রতি তুর্কিদের আত্মনিবেদনের পরিমাণ, বংশমূল ও পরিচিতি ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা না থাকা সত্ত্বেও খলিফা মুতাসিম তাদের প্রতি আস্থা রাখতেন । আর তাই স্বীকার করতেই হবে যে, মুতাসিম যদিও দুঃসাহসী বীর যোদ্ধা ছিলেন; কিন্তু সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নে তিনি মোটেও দৃরদৃষ্টিসম্পন্ন ছিলেন না। ১০২. সামাররা : বর্তমান বাগদাদ নগরী হতে ১২৫ কিলোমিটার উত্তরে অবছ্থিত একটি নগরী । ২২১ হিজরিতে (৮৩৬ খ্রিষ্টাব্দে) খলিফা মুতাসিম বিল্লাহ নগরীটি নির্মাণ করেন। তখন এর নাম ছিল সুররা মান রআ (যে দেখবে, সে-ই আনন্দিত হবে !)। মুতাসিম বিল্লাহ আব্বাসি খিলাফতের দারুল খিলাফাহ বাগদাদ থেকে সামাররায় স্থানান্তর করেন। ০০ উপ ৮১ উঠ 1 উঠ 1 উঠ 18 টিপ 55 সি 85 উপ 08 সিপি ৩৩ ৯৮৩5

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।