৮ নং আব্বাসি খলিফা আল-মুতাসিম বিল্লাহ আবু ইসহাক মুহাম্মাদ বিন হারুনুর রশিদ বিন মাহদি বিন মানসুর (রজব ২১৮ হিজরি__রবিউল আউয়াল ২২৭ হিজরি] [আগস্ট ৮৩৩ খিষ্টাব্দ_ জানুয়ারি ৮৪২ খিষ্টাব্দা খলিফা মুতাসিম বিল্লাহ ১৭৯ হিজরি সনে বাগদাদে জন্মগ্রহণ করেন । ভাই মামুনের মৃত্যুর পর ২১৮ হিজরি সনে উনচল্লিশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। রোমান সাম্বাজ্যে অভিযান চলাকালে যখন খলিফা মামুনের মৃত্যু হয়, তখন মুতাসিম বিল্লাহ ভাইয়ের সঙ্গেই ছিলেন। রোমান অঞ্চলেই তার নামে বায়আত গ্রহণ সম্পন্ন হয়। এরপর তিনি বাহিনীসহ বাগদাদে ফিরে আসেন। মুতাসিম ছিলেন বীর, দুষ্টসাহসী ও সুউচ্চ সংকল্পশক্তির অধিকারী । নিজে যেমন বীর যোদ্ধা ছিলেন, তেমনই বীরত্ব ও বীর যোদ্ধাদের পছন্দ করতেন। অস্বাভাবিক শক্তির অধিকারী মুতাসিম বিল্লাহ কয়েকজন পুরুষের ভার একাই বহন করতে পারতেন। তিনি দীর্ঘ পদক্ষেপে পথ চলতেন। বড় ব্ড় বীর যোদ্ধারা অক্ষম হওয়ার পর তিনি কয়েকবার লোহাকে দু-টুকরা করতে সক্ষম হন। তার উজির আহমাদ বিন আবু দাউদ বলেন, মুতাসিম নিজ বাহু বের করে দিয়ে আমাকে বলতেন, আবু আবদুল্লাহ, তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার বাহুতে কামড় দাও । আমি বলতাম, আমিরুল মুমিনিন! আল্লাহর শপথ! আপনার বাহুতে আঘাত করা আমার মনঃ্পৃত নয়। তিনি বলতেন, তাতে আমার কোনো ক্ষতি হবে না। তখন আমি সর্বশক্তি দিয়ে তার বাহুতে কামড় দিতাম; কিন্তু কোনো ক্ষতি হওয়া দূরে থাক, দাতের দাগও দেখা যেত না! অবশ্য স্বাভাবিকভাবে মুতাসিম সদয় স্বভাবের ছিলেন। তবে যখন তিনি ক্রুদ্ধ হতেন, তখন কাউকে হত্যা করতেও দ্বিধা করতেন না।
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।