' এ ০ এল ২৩৮ ৬ ইসলামি ইতিহাস হলো শাখাগত বিষয়। যখন তোমরা শাখাগত কোনো বিষয়ে তর্ক করবে, তখন পূর্ব-নির্ধারিত মূলনীতির দিকে প্রত্যাবর্তন করে তার সমাধান করে নেবে। আলোচ্য ঘটনাটি দ্বারা এ বিষয়টিও প্রমাণিত হয় যে, খলিফা মামুন বুদ্ধিবৃত্তিক বিতর্ক, মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির চর্চা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। কারণ, আলোচ্য ঘটনায় উভয় তার্কিক ছিল শিয়া মতাবলম্বী। উভয়ের মতাদর্শ এই বিন্দুতে এক ও অভিন্ন ছিল যে, বিতর্কে যে-ই জয়ী হবে, সে বনু আব্বাসের ক্ষমতা ও রাজত্বের পতনে অগ্রগামী হবে। এতত্সত্বেও খলিফা মামুন তাদেরকে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দিয়েছিলেন । সরকারি তন্ত্ীবধানে উন্ুক্ত বিতর্কের যে ধারা খলিফা মামুন চালু প্রভাবও | যেমন: * এর অন্যতম ইতিবাচক দিক এই ছিল যে, এসব জ্ঞান-বিতর্কের মাধ্যমে দ্বীনি ইলমের এক বিশাল সম্পদভান্ডার গড়ে উঠেছে। মুসলিম উম্মাহ এর মাধ্যমে ইসলামি জীবনব্যবস্থার অপরিহার্য অঙ্গ ইলমুল ফিকহের অমূল্য অনেক জ্ঞানসম্পদ লাভ করেছে। * মুক্তবুদ্ধি ও দর্শনের মাধ্যমে ইসলামি আকিদাকে প্রমাণ করার জন্য ইলমুল কালামের এই উৎপত্তি ও বিকাশ বিশেষ করে পারসিক নওমুসলিমদের দাওয়াত প্রদানে যথেষ্ট কার্করী ছিল। পারসিকরা পূর্ব থেকেই এ পদ্ধতিতে অভ্যন্ত ছিল বিধায় তাদেরই পরিচিত পদ্ধতিতে তাদের সামনে ইসলামকে উপস্থাপন অত্যন্ত উপযোগী বিবেচিত হয়েছিল৷ » কিন্তু ইসলামি আকিদা ও মৌলিক বিশ্বাসসমূহকে প্রমাণ করার জন্য নিছক যুক্তিনির্ভরতা মারাত্বক বিভ্রান্তি ও বিশ্বাসগত ব্চ্যিতিও সৃষ্টি করেছিল। কারণ, এটি একটি স্বতঃসিদ্ধ বিষয় যে, মানবিক বিচার- বুদ্ধি একদিকে যেমন সীমিত, অপরদিকে দৃষ্টিথ্াহ্য বিষয় দ্বারা প্রভাবিত। বিপরীতে আকিদা ও বিশ্বাস অদৃশ্য বিষয়কেন্দ্রিকও হয়, যা কুরআন-সুন্নাহর বিশুদ্ধ ও অকাট্য বিবরণ দ্বারা প্রমাণিত। যুক্তিনির্ভরতা ও মুক্তচিন্তার চর্চার ফলে এ জাতীয় অনেক মাসআলায় সত পর 2 ৯৮৩12
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।