টস 1) আব্বাসি খিলাফত & ২৩৭ এই মৌলিক মতবিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে যেসব মাসআলায় মতানৈক্য ঘটে, তার মধ্যে প্রসিদ্ধ একটি হলো-_আল্লাহর কালাম কুরআন নিত্য ও শাশ্বত, নাকি মাখলুক ও সৃষ্ট? মূল মাসআলার বিবরণ ও সমাধান তো অতি সরল । কিন্তু একে কেন্দ্র করে প্রথমে খলিফা মামুন ও তারপর খলিফা মুতাসিমের শাসনামলে আলিমগণের ওপর প্রচণ্ড দুর্যোগ নেমে আসে । কারণ, উভয় খলিফা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের বিপরীতে গিয়ে মুতাজিলা মতবাদকেই গ্রহণ করেছিলেন, যাদের দাবি ছিল-__কুরআন সৃষ্ট । মতাদর্শ যথেচ্ছ প্রচার করতে পারত না । মামুন খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর উভয় পক্ষের জন্য তর্কবিতর্কের ক্ষেত্র উন্মুক্ত করে দেন। কালাম শাস্ত্রবিদ, ফিকহ গবেষক, হাদিস বিশারদসহ সকল শ্রেণি ও শাস্ত্রের উলামায়ে কেরামকে তিনি তার দরবারে আন্বান করতেন এবং তাদের মাঝে বিতর্কসভার আয়োজন করতেন। খলিফা মামুন আশা করেছিলেন যে, এর মাধ্যমে বিরোধপূর্ণ মাসআলাসমূহে সকল আলিম একমত্যে পৌছতে সক্ষম হবে এবং পুরো জাতি সেই এক ও অভিন্ন মত গ্রহণ করতে বাধ্য হবে । আর এর ফলে পুরো মুসলিম উম্মাহ বিশেষ করে দ্বীনের মৌলিক বিষয়সমূহ এবং ইমামত ও নেতৃত্বের মাসআলায় এক্যবদ্ধ থাকবে । বর্ণিত আছে__একদিন খলিফা মামুনের উপস্থিতিতে তার দরবারে দুজন শিয়া আলিম বিতর্ক করছিল। তাদের একজন ছিল ইছনা আশারিয়া মতাদর্শী, অপরজন যায়দিয়া মতাদর্শী। বিতর্কের একপর্যায়ে একজন উত্তেজিত হয়ে অপরজনকে বলে উঠল, “বেটা নিবতি! কালাম শান্ত্বের তুই কী জানিস? তখন মামুন বললেন, “কটুভাষণ হলো মূর্খতা ও ভ্রষ্টতা আর অশ্লীল আচরণ হলো এক ধরনের হীনতা ও নিকৃষ্টতা। আমরা তো ইলমুল কালামের চর্চা বৈধ করে দিয়েছি এবং মতপ্রকাশের ক্ষেত্র উনূক্ত করে দিয়েছি। যে ন্যায় ও সত্য কথা বলবে, আমরা সাদরে তার প্রশংসা করব; আর যে মূর্খতা প্রদর্শন করবে, আমরা তাকে বাধা দেবো । সুতরাং আগে তোমরা দুজন মূলনীতি নির্ধারণ করে নাও। কারণ, ইলমুল কালাম তো 2 ০2
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।