২৩৬ & ইসলামি ইতিহাস অনুসারীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আব্বাসি রাষ্ট্রের অভ্যন্তরে ্রাস সৃষ্টি করেছিল। বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে বাবাক খলিফা মামুনের বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করে। একপর্যায়ে ২১৮ হিজরি সনে মামুন এবং ইসহাক খুররামি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। অবশ্য অভিযান সমাপ্ত হওয়ার পূর্বেই মামুন ইন্তেকাল করেন। তিনি খুররামিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ইসহাকের বাহিনীর বিজয়ের সংবাদ শুনে যেতে সম্প্রদায়ের অপতৎপরতা অব্যাহত ছিল। অবশেষে ২২৩ হিজরি সনে (৮৩৮ হিষ্টাব্দে) অষ্টম আব্বাসি খলিফা আল-মুতাসিমের শাসনামলে খুররামিয়া সম্প্রদায়ের চূড়ান্ত পতন ঘটে । খলিফা মামুনের শাসনামলেই মুসলিম বিশ্বে ইলমুল কালাম চর্চার সূচনা ও উত্তকর্ষ ঘটে । মেধা ও যুক্তিনির্ভর এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো আকিদা-বিশ্বাস, ধর্মতত্ব ও ধর্মের মৌলিক নীতিসমূহ। মুতাজিলা সম্প্রদায়ের প্রভাব বিস্তারের সূচনা এবং সম্প্রদায়টির প্রখ্যাত পঞ্তিত ইবরাহিম বিন সাইয়ার (নাযযাম)-এর আত্মপ্রকাশও মামুনের আমলেই হয় 0৯৬) ইলমুল কালামকে উপজীব্য করেই কুরআন-সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে মুতাজিলা সম্প্রদায়ের বিরোধের সূচনা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আকিদা ও ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কুরআন- সুন্নাহকেই মূল নির্ভরতা মনে করে আর মুতাজিলা সম্প্রদায় এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহর ওপর যুক্তি ও মুক্তবুদ্ধির দাবিকে প্রাধান্য দিয়ে থাকে। »*. হিজরি দ্বিতীয় শতাব্দীর শুরুতে উমাইয়া খিলাফতের শেষদিকে বসরায় ভ্রান্ত মুতাজিলা মতাদর্শের উৎপত্তি হয়। আব্বাসি আমলে বিশেষ করে খলিফা মামুন, মুতাসিম ও ওয়াসিকের শাসনামলে সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করায় মুতাজিলা মতাদর্শ উৎকর্ষ ও বিস্তুতি লাভ করে এবং ধর্মীয় ও রাজনৈতিক উভয় অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করে। মুতাজিলা মতাদর্শীরা কুরআন-সুন্নাহর বর্ণনার ওপর নিজেদের বিবেক-বুদ্ধি ও মুক্তচিন্তার দাবিকে প্রাধান্য দিয়ে থাকে এবং কোনো আয়াত বা হাদিস বাহ্যত মুক্তচিন্তার বিরোধী মনে হলে নির্ধিধায় তা প্রত্যাখ্যান করে। ওয়াসিল বিন আতাকে (মৃত্যু : ১৩১ হিজরি) মুতাজিলা 1 হি 2 এ... - শপ তে টি ও ঠাঙ্া তে শি শি ৯ টিটি রির ব্রন ইন আপা 0 টি] তি ও ১ না ও এরর ৩2৩1 0 একা.
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।