আব্বাসি খিলাফত ৪ ২৩৫ উজির ইয়াহইয়া বললেন, তাহলে এই দু-পন্থার বাইরে যারা যাবে, কুরআনের বিধান অনুসারে তো তারা সীমালজ্ঘনকারী। আমিরুল মুমিনিন! যুহরি আবদুল্লাহ ও হাসান বিন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা হতে এবং তারা দুজন তাদের পিতা আলি বিন আবু তালিব রাযি. হতে বর্ণনা করেছেন যে, আলি রাধি. বলেছেন, “নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন_ আমি যেন পূর্বে ঘোষিত মুতআ বিয়ের বৈধতা বাতিল ঘোষণা করে হারাম ও নিষিদ্ধ হওয়ার কথা ঘোষণা করে দিই” খলিফা মামুন জিজ্ঞেস যে, ইমাম মালিক হাদিসটি রেওয়ায়েত করেছেন। তখন খলিফা বললেন, 'আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি।' এরপর খলিফা মুতআ বিয়ে হারাম হওয়ার ঘোষণা প্রদানের নির্দেশ দেন। 90১ ০-০৫ ইয়াহইয়া বিন আকছামের পর পর্যায়ক্রমে বিভিন্ন উজির দায়িত্ব পালন করেন। কিন্তু বাস্তব কথা হলো, বারমাকিদের বিষয়ে হারুনুর রশিদের অভিজ্ঞতা, উজির ফজল বিন সাহলের প্রতি অতিনির্ভরতার কারণে শাসনামলের শুরুর দিকে খলিফা মামুনের নিজের তিক্ত অভিজ্ঞতা ইত্যাদি ক্ষমতা দিতেন না। বরং তিনি নিজেই যাবতীয় বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতেন; পাশাপাশি উজির নির্বাচনেও যথেষ্ট যাচাই-বাছাই করতেন । খলিফা মামুনের শাসনামলেই ২০১ হিজরি সনে (৮১৬ খরষ্টাবে) ভ্রান্ত 'খুররামিয়া' গোষ্ঠী আত্মপ্রকাশ করে। একদল এঁতিহাসিকের মতে পারস্যের একটি গ্রাম “খুররাম'-এর প্রতি সম্বন্ধ করে তাদেরকে খুররামিয়া বলা হতো। অন্য আরেক দলের মত হলো- যেহেতু এ মতাদর্শের অনুসারীরা নিজেদের মনোবাসনাকেই দ্বীন মনে করত, মদ ও বিভিন্ন হারাম বস্তুকে বৈধ বিবেচনা করত, আপন মাহরামকে বিয়ে করা বৈধ মনে করত, এ কারণে তাদেরকে খুররামিয়া নামকরণ করা হয়। কারণ, প্রাচীন ফার্সি ভাষায় পছন্দনীয় বস্তুর প্রতি মনের আকর্ষণকে খুররাম বলা হতো। ভ্রান্ত গোষ্ঠীটির প্রধান আহ্বায়ক ছিল বাবাক খুররামি। বাবাক তার
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।