Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ & ইসলামি ইতিহাস বিস্মিত খলিফা মামুন প্রশ্ন করলেন, “কী ব্যাপার?! খুলে বলো।' আমর যা জানতে পেরেছেন, তা খলিফাকে জানালেন; কিন্তু সংবাদদাতার নাম বললেন না। তখন খলিফা বললেন, “তোমার প্রতি আমি মন্দ বা অপছন্দনীয় কোনো ধারণা পোষণ করি না। সুতরাং শান্ত হও, সুধারণা রাখো ।' একান্ত আঙ্বাভাজন আমরের চেহারায় অপ্রস্তুতভাব ফুটে উঠল। কি কোনো মানসম্মান নেই?! তখনও খলিফা জানতেন না যে, উজির আহমাদই আমরকে দরবারের আলোচনা পৌছিয়ে দিয়েছেন। আহমাদ খলিফাকে অসন্তুষ্টির কারণ জিজ্ঞেস করলে খলিফা তাকে জানালেন যে, তিনি একান্ত মজলিসে আমর সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, দরবারে উপস্থিত কোনো হাশিমি ব্যক্তি তা আমরকে জানিয়ে দিয়েছে। তখন উজির আহমাদ বললেন, “আমিরুল মুমিনিন! বনু হাশিমের কেউ নয়; আমিই এ সংবাদ আমরকে জানিয়েছি। আর আমি এ ও কৃতজ্ঞতাবোধের দাবিতে । আমি চেয়েছি, প্রিয়জন ও সেবকদের প্রতি আপনার অনুগ্বহ-দান যেন পূর্ণতা লাভ করে। আমি জানি যে, কেবল প্রিয়জন ও আস্থাভাজনদেরই নয়; আমিরুল মুমিনিন তার শক্র ও দুশমনদেরও সংশোধন কামনা করেন। বিশেষ করে আমর তো আপন কর্মদক্ষতা ও ব্যক্তি। আমিরুল মুমিনিনকে তার প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখে তার সংশোধনের উদ্দেশ্যে আমি তাকে বিষয়টি জানিয়ে দিয়েছি। আমার এই পদক্ষেপের কারণে যদি আমিরুল মুমিনিনের মর্যাদা ক্ষু হয়ে থাকে কিংবা কোনো গোপনীয় বিষয় ফাস হয়ে গিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আমি অবশ্যই অত্যত নিন্দনীয় কাজ করেছি ।'

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।