আব্বাসি খিলাফত ২৩১ মাত্র বিশ বছর বয়সে তিনি বসরার বিচারক পদে অধিষ্ঠিত হয়েছিলেন । ২১৫ হিজরি সনে খলিফা মামুন তাকেও বরখাস্ত করেন। £১ দ্রষ্টব্য ৫ সুশাসনে বিজ্ঞ ও নিষ্ঠাবান সহকর্মীর ভূমিকা নিম্নে আমরা খলিফা মামুনের দুজন উজিরের দুটি ঘটনা তুলে ধরছি। আশা করি__ এর মাধ্যমে একদিকে উজির ও মন্ত্রী নির্বাচনে সতর্কতা ও দুরদর্শিতার প্রয়োজনীয়তা সুস্পষ্ট হবে, অপরদিকে একজন আদর্শ উজির বা অধীনছ্বেরে আচরণ ও কর্মপন্থা কেমন হওয়া উচিত, তাও বোধগম্য হবে । [এক]! খলিফা মামুন একদিন দরবারে আমর বিন মাসআদা৯৪) সম্পর্কে বললেন, “আমর তো কাজকর্মে যথেষ্ট ধীর ও মন্থর ৷ এরপর তিনি বললেন, 'আমর মনে করে যে, আমি তার খোজখবর জানি না; সে কী পছন্দ করে, মানুষের সঙ্গে কেমন আচরণ করে, কিছুই জানি না।” দরবারে উজির আহমাদ বিন আবু খালিদও উপস্থিত ছিলেন। মন্তব্য সম্পর্কে অবহিত করলেন। এরপর আমর দ্রুত খলিফার দরবারে উপস্থিত হলেন । তিনি তার আমি তো এর যোগ্য নই যে, আমিরুল মুমিনিন কারও কাছে আমার বিষয়ে অভিযোগ করবেন কিংবা আমার দোষ গোপন করবেন। আমি তো এতটুকু গুরুত্বলাভেরও উপযুক্ত নই । সম্ভবত বিশেষ কোনো কল্যাণদ্বার্থেই আমিরুল মুমিনিন কোনো বিষয় ১৪ আবুল ফজল আমর বিন মাসআদা আব্বাসি আমলের একজন প্রখ্যাত সাহিত্যিক ও কবি। তিনি খলিফা মামুনের খিলাফতকালে দিওয়ানে রাসাইলের প্রধান কর্মকর্তা ছিলেন। মৃত্যু ২১৭ হিজরি সনে।
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।