গা 2 পট ও উর এত ৮০ পু ০০ ২২৮ ৬ ইসলামি ইতিহাস করায় তাকে জানানো হয় যে, হারছামা নগরীর কাছে উপস্থিত হয়ে শক্তিপ্রদর্শন করছে। হারছামা জানতেন না যে, ইতিমধ্যে পাশার দান উল্টে গেছে এবং তার প্রতি মামুনের মনোভাব পরিবর্তন হয়ে গেছে। তিনি খলিফার সামনে করার নির্দেশ দেন। খলিফার নির্দেশে হারছামাকে টেনে হিচড়ে জিন্দানখানায় নিয়ে যাওয়া হয়। এরপর খলিফার সৈন্যরা তাকে পদদলিত করে হত্যা করে এবং প্রচার করে যে, তিনি মারা গেছেন। হারছামার সঙ্গে এই অমানবিক আচরণের সংবাদ বাগদাদে পৌঁছলে বিদ্বোহ ঘোষণা করে এবং তার পরিবর্তে খলিফা মামুনের চাচা মানসুর বিন মাহদিকে নিজেদের প্রশাসক নির্ধারণ করে । বাগদাদ ও ইরাক কার্যত খলিফার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাগদাদে যেহেতু তখন শক্তিশালী ও নিয়মিত কোনো বাহিনী ছিল না, তাই বাগদাদের নিয়ন্ত্রণ চলে যায় বিশৃঙ্খলাকারীদের হাতে । দুরাচার ও মন্দ শ্রেণির সৈনিকরা রাহাজানি শুরু করে, প্রকাশ্যে নারী ও শিশ্ডদের ধরে নিয়ে যায় এবং জনসাধারণের ওপর জোরপূর্বক বিভিন্ন কর আরোপ করে । তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ তখন বাগদাদে ছিল না। প্রত্যক্ষ করে ইরাকের বিভিন্ন অঞ্চলের সৎ ও কল্যাণকামী নেতৃবৃন্দ অগ্রসর এঁক্যবদ্ধ হয়। খালিদ দারইয়ুশ নামক জনৈক ব্যক্তি নিজ এলাকায় শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ শুরু করেন। তার আহ্বানে আশেপাশের লোকজনও তাকে সহযোগিতা করে সবাইকে সঙ্গে নিয়ে খালিদ বিশৃঙ্খলাকারীদের বাধা প্রদান করেন এবং ন্যায়ের পথে ফিরে আসার আহ্বান জানান। তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদেরকে পরাজিত করেন। কিছু সন্ত্রাসীকে আটক করে বাগদাদ-প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। খালিদ দারইয়ুশ মনে করতেন যে, প্রশাসকের বিরুদ্ধাচরণ করার অধিকার তার নেই। সালামা বিন সালামা আনসারি নামক জনৈক ব্যক্তিও নিজ অঞ্চলে একই ভূমিকা পালন করেন।
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।