ঈঠটে 2 ভর ও পা ক প্র 2৮০2 ২২৬ & ইসলামি ইতিহাস অঞ্চল থেকে বরখাত্ত করে সেখানে তার ভাই হাসান বিন সাহলকে নিয়োগ দেওয়ার জন্য খলিফাকে প্ররোচিত করেন। খলিফা মামুন তাহিরকে বরখাত্ত করলে তাহির তা মেনে নেন। এরপর ফজলের প্ররোচনাতেই হারছামাকে খোরাসানে ডেকে পাঠানো হয়। হারছামাও খলিফার নির্দেশ মেনে নেন এবং খোরাসান অভিমুখে রওনা হন। তাহিরকে অপসারণের পর ইরাকে এ কথা ছড়িয়ে পড়ে যে_খোরাসানে এবং ফজলই এখন তার মনমতো রাষ্ট্র পরিচালনা করছেন। ফলে ইরাকবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং নতুন প্রশাসক হাসান বিন সাহলকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। ইরাকের বিভিন্ন নগরীতে বিদ্রোহ-বিশৃভখলা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে হাসান বিন সাহল হারছামা বিন অনুরোধ করেন। হারছামা তখন খোরাসানের পথে ছিলেন৷ হাসানের আহ্বানে হারছামা ১৯৯ হিজরি সনের শাবান মাসে (৮১৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে) বাগদাদে ফিরে আসেন এবং বেশ কয়েকটি যুদ্ধের পর ২০০ হিজরি সনের মুহাররম মাসে (৮১৫ খিষ্টাব্দের আগস্ট মাসে) পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। এসব বিদ্রোহ-বিশৃঙ্খলার অধিকাংশ সংঘটিত হয়েছিল আলাবিদের নেতৃত্বে। কুফায় মুহাম্মাদ বিন ইবরাহিম বিন ইসমাইল বিন ইবরাহিম বিন হাসান (২য়) বিন হাসান (১ম) বিন আলির নেতৃত্বে বিদ্রোহ সংঘটিত হয়। বিন আলি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মক্কায় যাদেরই আব্বাসি শাসক পরিবারের সঙ্গে হদ্যতা বা সম্পর্ক ছিল, তিনি তাদেরকে দমন করার জন্য কঠিন নির্যাতন চালান। আব্বাসিদের শান্তি দেওয়ার জন্য “দারুল আজাব নামে একটি নির্যাতনকেন্দ্রও চালু করা হয়। হুসাইন বিন হাসান বিন আলি যখন সংবাদ পান যে, আব্বাসি সেনাপতি সঙ্গীদের নিয়ে মুহাম্মাদ বিন জাফর সাদিকের সঙ্গে মিলিত হন। মুহাম্মাদ বিন জাফর সাদিক একজন খোদাভীরু বুজুর্গ ব্যক্তি ছিলেন। জনগণ তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখত এবং ভালোবাসত। তৎকালীন অধিকাংশ আলাবি নেতার বিপরীতে তিনি শান্তিপ্রিয় ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন । 3১516 --৮48,874558--4 2278
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।