Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ ইসলামি ইতিহাস তার আরেক পুত্র কাসিমকে তৃতীয় ওলিয়ে আহদ ঘোষণা করেন এবং তাকে জাধিরা ও আর্মেনিয়া অঞ্চলের প্রশাসনক্ষমতা প্রদান করেন। ফলে খলিফা হওয়ার পর আমিন ইসলামি সাম্বাজ্যের একটি খপ্তিত অংশের কর্তৃত্ব লাভ করেন। আব্বাসি সাম্নীজ্যের বিরাট অংশ এবং সেখানকার জনগণ ও সেনাবাহিনীর কর্তৃত্ব তখন তার অপর দুই ভাইয়ের হাতে। খলিফা আমিনের মনে হচ্ছিল__-তিনি যেন দু-ডানাকাটা এক পাখি! খলিফা হারুনুর রশিদের দরবারে উজির ফজল বিন রবি-এর উপস্থিতিও এসব সিদ্ধান্ত নিতে এবং বারমাকি পরিবারকে নির্মূল করতে উদ্বুদ্ধ করেছিলেন। হারুনুর রশিদের মৃত্যুর পর ফজল এবার নতুন খলিফা আমিনের পক্ষাবলম্বন করেন। আমিনের যদিও ভাইদের বিরুদ্ধে যুদ্ধ- বিগ্রহে জড়ানোর ইচ্ছা ছিল না; কিন্তু ফজল তাকে মামুনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেন। নিজের স্বার্থহানির ভয়ই মূলত ফজলকে এরূপ করতে উত্সাহ যুগিয়েছিল। উজির ফজল বিন রবির প্ররোচনায় দুই ভাইয়ের মধ্যকার বিরোধ একসময় যুদ্ধে গড়ায়। বাস্তব কথা হলো, খলিফা আমিনের রাষ্ট্রপরিচালনার যথেষ্ট প্রশাসনিক যোগ্যতা ছিল না। তিনি আমোদ-প্রমোদেই অধিক ব্যস্ত থাকতেন। তার বিশ্বাস ছিল যে, তিনি সহজেই তার ভাইকে পরাভুত করতে পারবেন। অপরদিকে মামুন আপন কর্মদক্ষতা ও সুষ্ঠু প্রশাসনিক যোগ্যতার মাধ্যমে তার দরবারে সমকালীন খ্যাতনামা জ্ঞানী-গুণী, আলিম-উলামা ও ফুকাহায়ে কেরামকে সমবেত করতে সক্ষম হন। তিনি তাদের সাহচর্য অবলম্বন করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। ফলে আলিমসমাজের অন্তরে তার প্রতি শ্রীতি ও হৃদ্যতা তৈরি হয়। সংক্ষেপ কথা, মামুনের জনৈক সেনাপতির হাতে আমিনের হত্যার মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি ঘটে এবং জনগণ মামুনের নামে বায়আত গ্রহণ করে। ষ্ঠ আব্বাসি খলিফা আমিন ১৯৮ হিজরি সনে আটাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।