Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৬ নং আব্বাসি খলিফা আল-আমিন আবু আবদুল্লাহ মুহাম্মাদ) [জুমাদাল উখরা ১৯৩ হিজরি-_ মুহাররম ১৯৮ হিজরি] [মার্চ ৮০৯ খিষ্টাব্দ_ সেপ্টেম্বর ৮১৩ খিষ্টাব্দ] খলিফা আল-আমিনের জন্ম ১৭০ হিজরি সনে বাগদাদে । তিনি তেইশ বছর বয়সে ১৯৩ হিজরি সনে পিতার হ্ুলাভিষিক্ত হন। খলিফা আমিনের শাসনামল বেশি দীর্ঘ হতে পারেনি। খলিফা ও তার ভাই মামুনের মধ্যকার দু্খজনক বিরোধ ও সংঘাতকে কেন্দ্র করে একদিকে আমিনের খিলাফতের অবসান ঘটে, অপরদিকে মুসলিম উম্মাহর মাঝেও ভাঙন সৃষ্টি হয় । মামুন বয়সে বড় হওয়া সত্বেও খলিফা হারুনুর রশিদ আপন উত্তরাধিকারী হিসেবে তার পরিবর্তে আমিনের নামে বায়আত গ্রহণ করেছিলেন। আমিনকে প্রাধান্যদানের একমাত্র কারণ ছিল, তিনি ছিলেন হারুনুর রশিদের প্রিয়তমা স্ত্রী জুবায়দার পুত্র । পরে অবশ্য হারুনুর রশিদ আপন ভুলের প্রতিকার বিধানের চেষ্টা করেন। কিন্তু ভুল সংশোধন করতে গিয়ে তিনি এমন এক সিদ্ধান্ত নেন, যার ফলে ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পায়। তিনি প্রথমে আমিনের পরবর্তী খলিফা বা দ্বিতীয় ওলিয়ে আহদ হিসেবে মামুনের নাম ঘোষণা করেন; এরপর মামুনকে খোরাসান ও রায় অঞ্চলের স্বতন্ত্র ক্ষমতা প্রদান করেন। ফলে আব্বাসি সাম্বাজ্যে আমিন ও মামুন দুই ভাইয়ের অধীনে আলাদা আলাদা সেনাবাহিনী তৈরি হয়। হারুনুর রশিদ এতটুকুতেই সীমাবদ্ধ না থেকে *২. খলিফা হারুনুর রশিদের ছয়জন পুত্রের নাম ছিল মুহাম্মাদ, যাদের মধ্য হতে দুজন পরবর্তকালে খলিফা পদে অধিষ্ঠিত হন-_১. আল-আমিন মুহাম্মাদ ২. আল-মুতাসিম মুহাম্মাদ । এ রর রর বা রা বা প্র বলে বর হা হা রর রে হার ক্যাব কর

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।