Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত & ২১৭ 'আমিরুল মুমিনিন, যে হক ও সত্য বিষয়কে অপছন্দ করে, সে তো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকেই অপছন্দ করে । কারণ, আল্লাহ তাআলাই তো সুস্পষ্ট হক। | 'আমিরুল মুমিনিন, আপনি তো জনসাধারণের পরিবর্তে কেবল আপনাকে নিয়ে ব্যতিব্যস্ত। নানা বর্ণের মুসলিম-অমুসলিম সকল জনসাধারণ তো এখন আপনার অধীনস্থ । প্রত্যেকের আপনার কাছ থেকে ন্যায় আচরণ পাওয়ার অধিকার আছে। তখন কেমন পরিস্থিতি হবে, যখন তারা দলে দলে আপনার পিছু নেবে? প্রত্যেকেই আপনার বিরুদ্ধে অভিযোগ আনবে যে, আপনি তাদের জীবনে কোনো দুর্যোগ টেনে এনেছেন বা কোনো জুলুম করেছেন। . 'আমিরুল মুমিনিন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের প্রতি দয়ালু ও অনুহশীল ছিলেন। নবীজির অস্তিত্ব ও উপস্থিতিও উম্মতের জন্য সান্তনা ছিল। তিনি উম্মতের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাদের ক্রুটি গোপন রেখেছেন। উম্মতের জন্য তার গৃহদ্ার উনুক্ত ছিল, রুদ্ধ ছিল না। উম্মতের নিয়ামতপ্রাপ্তিতে তিনি আনন্দিত হয়েছেন, উম্মতের দুর্যোগ ও বিপদে তিনি ব্যথিত ও বিষন্ন হয়েছেন। বিন মাসলামা রাযি. হতে বর্ণনা করেছেন যে, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনিচ্ছাকৃতভাবে জনৈক বেদুইনকে আঁচড় দিয়ে ফেলার পর নিজেই তাকে প্রতিশোধ নিতে অনুরোধ করলেন। আচড় দেওয়ার পর জিবরাইল আ. এসে নবীজিকে বললেন, “হে মুহাম্মাদ, আল্লাহ তাআলা আপনাকে স্বেচ্ছাচারী ও অহংকারী হিসেবে প্রেরণ করেননি।” তখন নবীজি বেদুইন লোকটিকে ডেকে বললেন, আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো।” বেদুইন সাহাবি উত্তরে বলল, "আল্লাহর রাসুল, আমার মাতা-পিতা আপনার জন্য উৎসর্গ হোক! আপনি যদি আমার বিরুদ্ধে কিছু করেনও, তবু আমি কক্ষনো তার প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করব না।” তখন নবীজি তার জন্য কল্যাণের দোয়া করেন। আমিরুল মুমিনিন, তাহলে বলুন, যে ব্যক্তি সমাজে রক্তপাত ঘটায়, মানুষ হত্যা করে, ঘরবাড়ি ধ্বংস করে এবং নির্বাসনে বাধ্য করে তার অবছ্থা কীরূপ হবে? ১৬ -৬8- কির যি রারের রা রর র্রার্রুক্া রা রাত্যারারোরে রা র্ররারারর

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।