Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত & ২১৫ আমার কাছে আমার রবের একটি পাওনা আছে, যার হিসাব তাকে বুঝিয়ে দিতে হবে। তিনি যদি আমাকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে তো আমার দুর্ভোগ! তিনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে তো বড় দুর্যোগ! সেই সঙ্গিন মুহূর্তে তিনি যদি আমাকে সঠিক উত্তর প্রদানের তাওফিক দান না করেন, তাহলে তো আমার কঠিন বিপদ! এবার ফুজায়ল বললেন, “আমার রব তো আমাকে এর আদেশ করেননি; তিনি আমাকে তার সঙ্গে কৃত প্রতিশ্রুতি নিষ্ঠার সঙ্গে আদায় করার এবং তার বিধান পালন করার আদেশ করেছেন।" হারুনুর রশিদ বললেন, “এখানে এক হাজার দিনার আছে । এগুলো গ্রহণ আপনার রবের ইবাদতে শক্তি গ্রহণ করবেন ।" ফুজায়ল বললেন, “সুবহানাল্লাহ! আমি আপনাকে দেখাচ্ছি ন্যায় ও কল্যাণের পথ আর আপনি আমাকে তার প্রতিদান দিচ্ছেন এগ্তলো দিয়ে! আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন এবং কল্যাণের তাওফিক দান করুন ফুজায়ল দিনারগুলো গ্রহণে অস্বীকৃতি জানালেন। ফজল বিন রবি বলেন, এরপর ফুজায়ল চুপ হয়ে গেলেন এবং আমাদের সঙ্গে আর কোনো কথা বললেন না। আমরা তার কাছ থেকে বের হয়ে এলাম । খলিফা আমাকে বললেন, “তুমি যদি আমাকে কোনো ব্যক্তির কাছে নিয়ে যাও, তাহলে এমন ব্যক্তির কাছেই নিয়ে যেয়ো ।*৯) [তিন] রহ.-কে তার দরবারে আহ্বান করলেন। আওযায়ি রহ. খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে সালাম করলে খলিফা মানসুর তাকে জিজ্ঞেস করলেন, “আওযায়ি, আমাদের কাছে আসতে বিলম্ব করলেন যে?!” “আমিরুল মুমিনিন, আমার কাছে কী চাচ্ছেন? আওযায়ি জিজ্ঞেস করলেন। “আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই ।' খলিফা উত্তর দিলেন ।. **, আবু নুআইম আল-আসবাহানি, হিলইয়াতুল আউলিয়া, ৮/১০৫-১০৭।

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।