Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৪ ২১৩ হবেন।” রজা বিন হাইওয়া তাকে উপদেশ দেন, “আপনি যদি কাল আল্লাহর আজাব থেকে নিষ্কৃতি পেতে চান, তাহলে নিজের জন্য যা ভালোবাসেন, সকল মুসলমানের জন্য তা ভালোবাসবেন। এরপর যখন চান, মৃত্যুবরণ করবেন। আমি যদিও আপনাকে এ কথা বলছি; কিন্তু আপনাকে নিয়ে আমার সেদিনের জন্য বড় ভয় হয়, যেদিন কত পদযুগল স্বলনের শিকার হবে! আল্লাহ আপনার প্রতি রহম করুন, সেদিন কি আপনার সঙ্গে এরা থাকবে?” আমি ফেজল বিন রবি) ফুজায়লকে বললাম, “আমিরুল মুমিনিনের সঙ্গে কোমল আচরণ করুন ।' তিনি আমাকে উত্তর দিলেন, “ইবনে রবি, তুমি ও আচরণ করব?! “আমাকে আরও কিছু নসিহত করুন ।' ফুজায়ল বললেন, “আমিরুল মুমিনিন! আমার কাছে এ বর্ণনাও পৌছেছে যে, উমর ইবনে আবদুল আজিজ রহ.-এর নিযুক্ত জনৈক কর্মকর্তা একবার তার কাছে (দোয়িত্বের অধিক চাপের কারণে) রাব্রিজাগরণের অভিযোগ করল। তখন উমর ইবনে আবদুল আজিজ তাকে লিখলেন, “ভাই, জাহান্নামে জাহান্নামবাসীর অনন্তকাল অবস্থান ও বিনিদ্র রজনীর কথা স্মরণ করো। এই স্মরণ তোমাকে নিদ্রায়-জাগরণে সর্বাবন্থায় তোমার রবের দিকে পরিচালিত করবে । আর আমি তোমাকে সাবধান করছি যে, এ পথ থেকে যেন তোমার কদম বিচ্যুত না হয়। আত্মব্যত্ততা যেন তোমার অন্তিম অবস্থা না হয় এবং তোমার বিষয়ে আমাদের নিরাশার কারণ না হয়।” উক্ত কর্মকর্তা পত্রপাঠ করার পর সুদীর্ঘ পথ অতিক্রম করে উমর ইবনে আবদুল আজিজের কাছে উপস্থিত হলো । তিনি তাকে জিজ্ঞেস করলেন, “কেন এসেছ?” সে উত্তর দিলো, “আপনি তো আপনার পত্রের মাধ্যমে আমার অন্তর্জগৎ খুলে দিয়েছেন! আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করার আগ পর্যন্ত কখনো কোনো দায়িত্ব গ্রহণ করব না।”

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।