২১২ & ইসলামি ইতিহাস তিনি দরজা খুললেন; এরপর বাতি নিভিয়ে দিয়ে তাবুর এক কোণে চলে গেলেন। আমরা উভয়ে তার খোজে তাবুর ভেতর ঘুরতে লাগলাম । খলিফাই আমার পূর্বে তার নাগাল পেলেন। খলিফার হাতের স্পর্শ পেয়ে ফুজায়ল বলে উঠলেন, “হায়রে হাত! কত কোমল এ হাত! যদি কাল কিয়ামতের দিন আজাব থেকে রক্ষা পায়! ফুজায়লের এ কথা শুনে আমি মনে মনে বলতে লাগলাম, অবশ্যই আজ রাতে আল্লাহভীতিতে প্রকম্পিত এক হৃদয় হতে নিঃসৃত কিছু পরিচ্ছনন নসিহত শুনতে পাব। হারুনুর রশিদ বললেন, “আল্লাহ আপনার প্রতি দয়া করুন; আমরা যে উদ্দেশ্যে এসেছি, অনুগ্রহ করে তা পূর্ণ করে দিন।' “কেন এসেছেন? ফুজায়ল বলতে শুরু করলেন। “আপনি তো নিজের কাধে বোঝা চাপিয়েই নিয়েছেন, আর আপনার চারপাশের অনুচররা আপনার কীধে আরও বোঝা চাপিয়ে দিয়েছে। আপনি যদি তাদেরকে আপনার গোনাহর সামান্য অংশের বোঝাও বহন করতে অনুরোধ করেন, তারা রাজি হবে না। বরং যে আপনার সবচেয়ে প্রিয়ভাজন ছিল, সে সবচেয়ে দ্রুত আপনার কাছ থেকে পালাবে ।' ফুজায়ল কিছুক্ষণ চুপ রইলেন। এরপর সেই নির্জন রজনীর শীরব প্রহরে আবারও তিনি বলতে শুরু করলেন। নীরবতার মাঝে খলিফার হৃদয়ের স্পন্দনও যেন শোনা যাচ্ছিল। এরপর ফুজায়ল বললেন, “আমিরুল মুমিনিন উমর ইবনে আবদুল আজিজ রহ. যখন খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি সালিম বিন আবদুল্লাহ বিন উমর ইবনুল খাত্তাব, মুহাম্মাদ বিন কা'ব কারযি ও রজা বিন হাইওয়াকে আহ্বান করেন। এরপর তাদেরকে বলেন, “আমি তো এই পরীক্ষায় আটকে গেছি। আপনারা আমাকে পরামর্শ দিন।” তিনি খিলাফতের দায়িত্বকে বিপদ ও পরীক্ষা মনে করেছিলেন আর আপনি ও আপনার সঙ্গীরা একে নিয়ামত ভাবছেন! তখন সালিম তাকে বলেন, 'আপনি যদি কাল (কিয়ামতের দিন) আল্লাহর আজাব থেকে মুক্তি পেতে চান, তাহলে মনে করবেন_ প্রবীণ মুসলমানগণ আপনার পিতৃসম, তরুণ ও যুবকেরা আপনার ভ্রাতৃসম আর ছোটরা আপনার সন্তানের ন্যায়। সুতরাং পিতার সঙ্গে আপনি সদাচরণ
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।