আব্বাসি খিলাফত & ২১১ আমি বললাম, “এই তো এখানেই বিশিষ্ট আলিম আবদুর রাযযাক বিন হুমাম হিময়ারি ছানআনি আছেন ।' “আমাকে তার কাছে নিয়ে চলো ।' ফজল বলেন, এরপর আমরা তার তাবুর কাছে গিয়ে আওয়াজ দিলাম । ভেতর থেকে তিনি বললেন, 'কে এখানে আমি উত্তর দিলাম, “আমিরুল মুমিনিনের আহ্বানে সাড়া দিন ।' তিনি দ্রুত বের হয়ে এলেন এবং তাবুর সামনে আমিরুল মুমিনিনকে দণ্ডায়মান দেখে বললেন, 'আমিরুল মুমিনিন! আমাকে ডেকে পাঠালে আমি নিজেই তো আপনার কাছে উপস্থিত হতাম ।' হারুনুর রশিদ বললেন, 'আমরা যে উদ্দেশ্যে এসেছি, অনুগ্ধহ করে তা পূর্ণ করে দিন।' এরপর খলিফা কিছুক্ষণ তার সঙ্গে কথা বললেন। শেষে তাকেও জিজ্ঞেস করলেন, “আপনার কোনো খণ আছেঃ তিনি বললেন, "হ্যা খলিফা এবারও আমার দিকে ফিরে বললেন, আবুল আব্বাস! তার ঝণগুলো পরিশোধ করে দিয়ো ।' ফেরার পথে আমিরুল মুমিনিন আমাকে বললেন, “তোমার এই সঙ্গীও আমার (কোজিক্রত মাসআলায়) কোনো কাজে আসেনি । সুতরাং আমাকে অন্য কারও কাছে নিয়ে চলো ।' আমি সবিনয়ে আরজ করলাম, এই তো এখানেই হারামের শায়খ ও হেদায়েতের ইমাম ফুজায়ল বিন ইয়াজ তামিমি আছেন।' “আমাকে তার কাছে নিয়ে চলো ।, এরপর আমরা তার তীবুর কাছে গিয়ে উপস্থিত হলাম । তিনি তখন তীবুর ভেতরে নামাজে দণ্ডায়মান ছিলেন এবং একটি আয়াত বারবার তেলাওয়াত করছিলেন। আমি আওয়াজ দিলে ভেতর থেকে তিনি জিজ্ঞেস করলেন, 'কে এখানে? আমি উত্তর দিলাম, “আমিরুল মুমিনিনের আহ্বানে সাড়া দিন।' তিনি ভেতর থেকেই বললেন, “আমার কাছে আমিরুল মুমিনিনের কী কাজঃ! আমি বললাম, “সুবহানাল্লাহ! আপনার জন্য কি তার আনুগত্য আবশ্যক নয়?
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।