Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২১০ & ইসলামি ইতিহাস দরজায় করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি জিজ্ঞেস করলেন, 'কে এখানে? উত্তর এলো, 'আমিরুল মুমিনিনের আহ্বানে সাড়া দাও।' খলিফার স্বর শুনতে পেয়ে উজির ফজল বিন রবি দ্রুত তাবু থেকে বের হয়ে এসে খলিফাকে দরজায় দণ্ডায়মান দেখতে পেলেন। তিনি বললেন, “আমিরুল মুমিনিন, সংবাদ পাঠালে আমি নিজেই তো আপনার কাছে উপস্থিত হতাম ।, হারুনুর রশিদ বললেন, ধিক তোমাকে! আমি একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত। কোনো আলিমই কেবল তার সমাধান করতে পারবেন। সুতরাং আমাকে কোনো আলিমের কাছে নিয়ে চলো; আমি তাকে জিজ্ঞেস করে সমাধান জেনে নেব । ফজল বললেন, 'এই তো এখানেই বিশিষ্ট আলিম ও মুহাদ্দিস সুফিয়ান হিলালি আছেন।" “আমাকে তার কাছে নিয়ে চলো ।' ফজল বলেন, এরপর আমরা সুফিয়ানের তাবুর কাছে গিয়ে আওয়াজ দিলাম। ভেতর থেকে তিনি বললেন, “কে এখানে? আমি উত্তর দিলাম, “আমিরুল মুমিনিনের আহ্বানে সাড়া দিন।” তিনি দ্রুত বের হয়ে এলেন “আমিরুল মুমিনিন, আমাকে ডেকে পাঠালে আমি নিজেই তো আপনার কাছে উপস্থিত হতাম 1 হারুনুর রশিদ বললেন, 'আমরা যে উদ্দেশ্যে এসেছি, অনুগ্রহ করে তা পূর্ণ করে দিন।” এরপর খলিফা কিছুক্ষণ তার সঙ্গে কথা বললেন । শেষে তাকে জিজ্ঞেস করলেন, “আপনার কোনো খণ আছে? তিনি বললেন, হ্যা।' খলিফা এবার আমার দিকে ফিরে বললেন, “আবুল আব্বাস! তার খণগুলো পরিশোধ করে দিয়ো । এরপর আমরা সেখান থেকে ফিরে এলাম। পথিমধ্যে আমিরুল মুমিনিন আমাকে বললেন, “তোমার এই সঙ্গী তো আমার (কাজিক্িত মাসআলায়) কোনো কাজে আসেনি । সুতরাং আমাকে অন্য কারও কাছে নিয়ে চলো, আমি তাকে বিষয়টি জিজ্ঞেস করে সমাধান জেনে নেব।'

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।