Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ২০৫ সমকালীন আঙ্াভাজন, বিশ্বস্ত ও জগগ্বিখ্যাত ইমামগণ । বিরুদ্ধবাদী ও বাতিলপন্থিরা খলিফা হারুনুর রশিদের আমলে মদের অবাধ বিস্তারের যে চিত্র তুলে ধরে থাকে, বাস্তবেই যদি মদ সে যুগে এত সহজলভ্য হতো, তাহলে কি এসব ক্ষণজন্মা আল্লাহওয়ালা আলিম ও বুজুর্গ নিশ্চুপ থাকতেন? সঙ্গে এ তথ্যটিও যোগ করুন যে, সে যুগে ইসলামি রাষ্ট্রে বিভিন্ন ধরনের পানীয় প্রচলিত ছিল আর সবগ্তলোকেই 'শরাব' বলা হতো। যেমন : পানি, দুধ, শরবত, বিভিন্ন ফলের নির্যাস ইত্যাদি। এগুলো চিনিমিশ্রিত পানি দ্বারা তৈরি হতো এবং তাতে ভায়োলেট ফুল, কলা, গোলাপ, বেরি ফল ইত্যাদির নির্যাস দিয়ে সুবাসিত করা হতো । সব ধরনের পানীয়কেই তখন “শরাব' বা পানীয় নামে অভিহিত করা হতো । ৩য় অভিযোগ : সংগীত ও আমোদ-প্রমোদের আয়োজন প্রশ্ন হলো-_আব্বাসি খিলাফতকালে সংগীতের রূপ ও পদ্ধতি কেমন ছিল? আর সংগীত সম্পর্কে ইসলামের বিধানই-বা কী? মৌলিকভাবে ইসলামে সংগীত বৈধ, যদি তা নির্দোষ ও আপত্তিকর কার্ষকারণমুক্ত হয়। আপত্তিকর কার্ষকারণ দ্বারা আমাদের উদ্দেশ্য এমন বিষয়, যা ফিতনা সৃষ্টি করে; যেমন: কুফরি বাক্য, অশ্লীল বাক্য, কৌতুক বা রং-তামাশা, বাদ্যযন্ত্রের ব্যবহার ইত্যাদি । “আন-নুজুমুষ যাহিরা' গ্রন্থকার জামালুদ্দিন আবুল মাহাসিন [মৃত্যু : ৮৭৪ হি.] হারুনুর রশিদের শাসনামলে প্রচলিত প্রসিদ্ধ সংগীতশিল্পীদের আলোচনা করতে গিয়ে লিখেছেন__ ১৭৪ হিজরি সনে ঈসা বিন জাফর বিন মানসুর-এর ক্রীতদাস মানসুর মৃত্যুবরণ করে। এই মনসুরের উপাধি ছিল যালযাল। মানসুর ছিল সে যুগের সুপ্রসিদ্ধ এক সংগীতশিল্পী । তার সংগীত ও লাঠিতে ছন্দবদ্ধ আঘাতের কথা দৃষ্টান্ত হিসেবে পেশ করা হতো। সে যুগের সংগীত বর্তমানের ন্যায় বাদ্যযুক্ত ছিল না। তখন সংগীত বলে প্রসিদ্ধ বিভিন্ন মাত্রা ও ছন্দে রচিত ধ্বনিসমষ্টিকে বোঝানো হতো । মূলত সে যুগের সংগীত ছিল

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।