আব্বাসি খিলাফত * ২০৩ মদপান, সংগীত-বিনোদন ও দাসীদের মজলিসে অংশগ্রহণের অভিযোগ আরোপ করা হয়ে থাকে । নিঃসন্দেহে এসব অভিযোগ সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করার ইচ্ছা করেছি। ১ম অভিযোগ : মদপান ও মদের আসর আয়োজন এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন যে, এ ভিজিয়ে তৈরি এক ধরনের পানীয়) পান করতেন। বরং অনেকে ইমাম আবু হানিফা রহ. ৪2041 খলিফা হারুনুর রশিদের শাসনামলে ইরাকবাসী হানাফি মাজহাবের অনুসারী ছিল। হানাফি মাজহাবমতে খেজুর ভেজানো পানি দু-অবন্থায় পান করা বৈধ__ ৬ খেজুর ভেজানো পানি ভিজিয়ে রাখার পর বা জ্বাল দেওয়ার পর টগবগ করা ও তেজ আসার পূর্বেই যদি পান করা হয়, তাহলে মাজহাবের সকল উলামায়ে কেরামের একমত্যে তা হালাল । * জ্বাল দিতে দিতে যদি পানি টগবগ করতে থাকে এবং তেজ আসে, আর তা থেকে যদি এত অল্প পরিমাণ পান করা হয় যে, পানকারীর প্রবল ধারণামতে এর কারণে সে মাতাল হবে না, আর পানও করা আছে। (ইমাম আবু হানিফা একে হালাল বিবেচনা করেন ।) হ্যা, যদি এ জাতীয় ভ্বাল দেওয়া পানীয় হতে এত বেশি পরিমাণ পান করা হয়, যার কারণে সাধারণত নেশাভাব সৃষ্টি হয়, তাহলে তা সকলের একমত্যে হারাম । এসব বিধান হলো জ্বাল দেওয়ার ক্ষেত্রে । আর যদি জ্বাল দেওয়ার পরিবর্তে ভিজিয়েই রাখা হয় এবং দীর্ঘ সময় ভিজিয়ে রাখার কারণে উথলে ওঠে এবং তেজ আসে, তাহলে তা অল্প বা অধিক পরিমাণ সর্বাবন্থায়ই হানাফি আলিমগণের একমত্যে হারাম।
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।