Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ২০১ বের হতেন। খলিফা হারুনুর রশিদের শাসনামলে ১৭২ হিজরি সনে (৭৮৮ িষ্টাব্দে) মাগরিবে ইদরিসিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইদরিসিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হলেন ইদরিস বিন আবদুল্লাহ বিন হাসান। তিনি আল-হাদির আমলে ফাখখের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং মাগরিবে আপন সাশ্রাজ্য প্রতিষ্ঠা করেন। ইদরিসিয়া রাষ্ট্রই ছিল আলাবিদের প্রতিষ্ঠিত প্রথম রাষ্ট্র হারুনুর রশিদ তার খিলাফতকালের শুরুর দিকে আলাবিদের সঙ্গে সদাচরণ করতেন; কিন্তু ইদরিসিয়া রাষ্ট্প্রতিষ্ঠা তাকে শঙ্কিত করে তোলে । এরপর থেকে তিনি কাউকে আলাবিদের প্রতি আন্তরিক দেখলে তাকে কঠিন শাততি দিতেন। হারুনুর রশিদের শাসনামলেই ১৮৪ হিজরি সনে (৮০০ খিষ্টাব্দে) আফ্রিকায় আগলাবিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আগলাবিয়া রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসবে । খলিফা হারুনুর রশিদ মৃত্যুর পূর্বে এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। বিস্ময়কর সেই স্বপ্নই তার জীবনে বাত্তব হয়েছিল। তিনি স্বপ্নে দেখেন, একটি হাতে কিছু লাল মাটি; আর অদৃশ্য হতে কেউ বলছে, এটি আমিরুল মুমিনিনের কবরের মাটি। পরে তিনি যখন খোরাসানের উদ্দেশে রওনা হন এবং পথিমধ্যে তুস এলাকায় পৌছান, তখন সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তিনি তার ভূত্যকে বলেন, “তুমি এই এলাকার কিছু মাটি নিয়ে এসো ।" ভৃত্য হাতে করে কিছু লাল বর্ণের মাটি নিয়ে আসে । লাল মাটি দেখেই খলিফা বলে ওঠেন, 'আল্লাহর শপথ! এ হাতই আমি দেখেছি আর এ মাটিই সেই হাতে ছিল! এরপর তিনি সেখানে তার জন্য কবর খনন করার এবং কবরের পাশে পূর্ণ কুরআন খতম করার নির্দেশ দেন। অসুছ্থ অবদ্থায় খলিফাকে কবরটি দেখতে নিয়ে এখানেই তোমার আগামীর নিবাস!" এ কথা বলেই তিনি কাদতে থাকেন। এর তিনদিন পরই তিনি ইন্তেকাল করেন।

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।