Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ ৬ ইসলামি ইতিহাস পাওয়ার পর ফজল বিন রবি কালবিলম্ব না করে তা খলিফাকে অবহিত করেন। ফজল বিন রবিকে হতাশ করে খলিফা বলেন, ধিক তোমাকে! জাফর কী করে-না করে, তাতে তোমার কী? সে তো আমার নির্দেশেও এ কাজ করতে পারে ।' হারুনুর রশিদের উত্তর শুনে ফজল বিন রবি বিরসবদনে ফিরে যান। কিছুক্ষণ পর খলিফার বন্ধু জাফর বিন ইয়াহইয়া দুপুরে খেতে বসে উভয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। শেষদিকে খলিফা ইয়াহইয়া বিন আবদুল্লাহর প্রসঙ্গ তুলে জিজ্ঞেস করেন__ ইয়াহইয়া বিন আবদুল্লাহর কী খবর? জাফর সংক্ষেপে উত্তর দেন। “আমার প্রাণের কসম করে এ কথা বলতে পারবে? খলিফা প্রশ্ন করেন। খলিফার প্রশ্ন শুনে জাফর থমকে যান এবং বুঝে ফেলেন যে, নিশ্চয়ই খলিফা ইয়াহইয়ার পলায়নের বিষয়টি জেনে ফেলেছেন। তাই তিনি লুকোছাপা না করে উত্তর দেন, “না, আমার মালিক! আপনার প্রাণের কসম করে বলতে পারব না। আসলে আমি তাকে ছেড়ে দিয়েছি । আমার বিশ্বাস__তার প্রাণ ও প্রাণশক্তির কিছুই অবশিষ্ট নেই এবং অশুভ কিছু করার ক্ষমতাও তার নেই । জাফরের স্বীকারোক্তি শুনে হারুনুর রশিদ মন্তব্য করেন, "তুমি ভালোই করেছ। আমি তার বিষয়ে যা ভাবছিলাম, তুমি তার বিপরীত কিছু করোনি । খলিফা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে আনমনে বলে ওঠেন_ “তোমাকে যদি হত্যা না করি, আল্লাহ যেন আমাকে আমার নিরবদ্ধিতা ও এরপর জাফরের পরিণতি যা হওয়ার, তা-ই হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই বারমাকি পরিবারের প্রতি এই অভিযোগ প্রতিষ্ঠিত হয় যে, তারা আব্বাসি খিলাফতের মন্ত্রিপরিষদের বিশেষ অবস্থানে অধিষ্ঠিত থেকে সাম্রাজ্যের বিরুদ্ধে কাজ করছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত স্পর্শকাতর একটি অভিযোগ । হারুনুর রশিদের মনে এ এ 2 ৬০ উ ১০ ১০ ৯০ ও এর বি ১ ক জর তত উর 9 উর 2 এল 7 এলো! 4 ঠতোে ত এবা ৭ এছ." বর... এ, ও, 1.২

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।