৪ নং আব্বাসি খলিফা আল-হাদি আবু মুহাম্মাদ মুসা বিন মাহদি বিন মানসুর বিন মুহাম্মাদ [মুহাররম ১৬৯ হিজরি_ রবিউল আউয়াল ১৭০ হিজরি] [জুলাই ৭৮৫ খিষ্টাব্দ__ সেপ্টেম্বর ৭৮৬ খিষ্টাব্দ] খলিফা আল-হাদি ১৪৬ হিজরি সনে রায় নগরীতে জনুগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর ১৬৯ হিজরি সনে তেইশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। তিনিও আপন পিতার ন্যায় ধর্মত্যাগী মুরতাদদের বিরুদ্ধে কঠোর ছিলেন। ফাখখের যুদ্ধ হাদির শাসনামলে হুসাইন বিন আলি বিন হাসান (৩য়) বিন হাসান হেয়) বিন হাসান (১ম) বিন আলি বিন আবূ তালিবের নেতৃত্বে আলাবিদের বিদ্রোহ প্রচেষ্টা সংঘটিত হয়। হুসাইন বিন আলি মদিনায় অবস্থান করে বিদ্রোহের ডাক দেন। কিন্তু দীর্ঘ নয় মাস আঠারো দিন যুদ্ধ করার পর তিনি খলিফা হাদির প্রেরিত বাহিনীর হাতে নিহত হন। এ যুদ্ধকে ফাখখের যুদ্ধ বলা হয় । যুদ্ধ চলাকালেই হুসাইন বিন আলির পক্ষে যুদ্ধরত তার জ্ঞাতিভাই ইদরিস বিন আবদুল্লাহ বিন হাসান (২য়) বিন হাসান (১ম) বিন আলি বিন আবু তালিব যুদ্ধক্ষেত্র থেকে সরে পড়েন এবং প্রথমে মিশরে এবং পরে মাগরিবে চলে যান। পরবর্তীকালে তিনি মাগরিব অঞ্চলে ইদরিসিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার বিস্তারিত বিবরণ সামনে আসবে । খলিফা হাদি অত্যন্ত আত্মমর্যাদাবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি রাষ্ট্রের সেনাপতি ও গুরুত্বপূর্ণ কমকর্তাদেরকে তার মা খাইজারানের সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করে দিয়েছিলেন। অথচ ইতিপূর্বে খলিফা মাহদির শাসনামলে প্রশাসনিক ক্ষেত্রে খাইজারানের গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকা ছিল। এঁতিহাসিকগণ উল্লেখ করেছেন, খাইজারান হাদিকে খলিফাপদ না
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।