আব্বাসি খিলাফত ১৯১ দিয়েছিলাম; কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। মানুষ তার কথা বিশ্বাসও করত। কারণ, সাধারণ জনগণ এদের প্রতি দুর্বল থাকে৷ জনসাধারণের ধর্ম হলো শক্তিশালীর বিরুদ্ধে দুর্বলকে সমর্থন করা; এমনকি দুর্বল অত্যাচারী ও অন্যায়কারী হলেও । তাই আমি দশ হাজার দিরহামের বিনিময়ে তার মুখ কিনে নিলাম। আমার কাছে এটিই শ্রেয়তর ও সঠিকতর মনে হয়েছে । খলিফা মাহদি ধর্মত্যাগী মুরতাদদের অনুসন্ধান করতেন এবং তাদেরকে হত্যাশাস্তি প্রদান করতেন। সারকথা, খলিফা মুহাম্মাদ আল-মাহদির কৃতিত্ব ও সৎকর্মের ফিরিতি অনেক দীর্ঘ, আলোচ্য গ্রন্থ যা বিস্তারিত আলোচনার ক্ষেত্র নয়। এই মহান খলিফা ১৬৯ হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বেই তিনি পুত্র মুসা আল-হাদিকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে যান।
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।