৩ নং আব্বাসি খলিফা আল-মাহদি আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন মানসুর বিন মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস রাষি. [জিলহজ ১৫৮ হিজরি__ মুহাররম ১৬৯ হিজরি] [অক্টোবর ৭৭৫ খিষ্টাব্দ_জুলাই ৭৮৫ খিষ্টাব্দ] তৃতীয় আব্বাসি খলিফা মাহদির জন্ম ১২৭ হিজরি সনে। খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল একক্রিশ বছর। মাহদির খিলাফত আমল ছিল জনগণবান্ধব। মানসুরের আমলে যারা তার নির্দেশ দেন। জুলুম-অত্যাচারের বিচারের জন্য তিনি নিজেই বসতেন । ফলে তার আমলে সভ্যতা ও বসতির কিন্তুতির পাশাপাশি রাষ্ট্রের জীবনযাত্রা ও জনজীবনও শৃঙ্খলাপূর্ণ ছিল। তার অন্যতম উল্লেখযোগ্য কীর্তি হলো মসজিদে হারামের পরিসর বৃদ্ধি। তিনি মসজিদে হারামকে বেষ্টন করে রাখা অনেকগুলো বাড়ি মসজিদের অন্তর্ভুক্ত করেন এবং মসজিদে নববির দেয়াল থেকে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের নাম মুছে নিজের নাম উৎ্বকীর্ণ করার নির্দেশ দেন। করে দিয়ে গিয়েছিলেন। তিনিই সকলকে তার বশীভূত করে যান এবং পরবতীদের জন্য শৃঙ্খলাপূর্ণ সাম্রাজ্যের ব্যবস্থা করে যান। খলিফা মাহদি তার পুব্রদেরকে নিয়মিত যুদ্ধাভিযানে প্রেরণ করতেন। ১৬৩ হিজরি সনে তিনি পুত্র হারুনুর রশিদকে খোরাসানের এক বাহিনীর নেতৃত্ব দিয়ে যুদ্ধাভিযানে প্রেরণ করেন। সঙ্গে পাঠান খালিদ বিন বারমাককে। অভিযানে হারুনুর রশিদ শক্রপক্ষকে পরুদন্ত করে প্রচুর যুদ্বলন্ধ সম্পদ অর্জন করেন। অভিযান থেকে প্রত্যাবর্তনের পর মাহদি হারুনুর রশিদকে আব্বাসি সাম্রাজ্যের পশ্চিম অংশের গভর্নরপদ প্রদান করেন।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।