১৮৮ ৬ ইসলামি ইতিহাস দুজনকে পরবর্তী পর্যায়ক্রমিক ওলিয়ে আহদ ঘোষণা করেন। অথচ পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, পূর্বতন খলিফা সাফফাহ ঈসা বিন মুসাকে”) মানসুরের পরবর্তী খলিফা ঘোষণা করেছিলেন । খলিফা মানসুর তেষট্টি বছর বয়সে ১৫৮ হিজরি সনে হজের সফরে পথিমধ্যে ইন্তেকাল করেন এবং মন্ধীয় সমাহিত হন। খলিফার হাজিব€*) রাবি বিন ইউনুস বনু হাশিমের নেতৃবৃন্দের কাছ থেকে মাহদির খিলাফতের বায়আত গ্রহণের আগ পর্যন্ত মানসুরের মৃত্যুসংবাদ গোপন রাখেন । বায়আত সম্পন্ন হওয়ার পর তাকে দাফন করা হয়। জীবনের শেষ উক্তি ছিল-_“হে আল্লাহ, আপনার সাক্ষাতের সময় আমাকে বরকত দান করুন ।' *. পরপর দুজন খলিফা কর্তৃক ওলিয়ে আহদ (ভবিষ্যৎ খলিফা) ঘোষিত হলেও শেষ পর্যন্ত ঈসা বিন মুসা খিলাফতের দায়িত্ব লাভ করতে পারেননি। তৃতীয় আব্বাসি খলিফা আল- মাহদিও তাকে পরবর্তাঁ খলিফা হওয়ার অধিকার হতে বঞ্চিত করে তার পরিবর্তে নিজ পুত্রকে ওলিয়ে আহাদ ঘোষণা করার ইচ্ছা করেন। মাহদির উপর্যুপরি চাপ ও প্রস্তাবের মুখে নতি স্বীকার করে শেষ পর্যন্ত ঈসা বিন মুসা নিজের অধিকার প্রত্যাহার করে নেন। তিনি মাহদির শাসনামলেই ১৬৬ হিজরি সনে ইন্তেকাল করেন। ৯, তত্কালে প্রধান রাজপ্রহরীকে 'হাজিব' বলা হতো । হাজিব পদধারী ব্যক্তি খলিফার মূল পরামর্শক ও উপদেষ্টা বিবেচিত হতেন। হাজিবের পদমর্যাদা অনেকটা আধুনিক কালের (প্রেসিডেন্ট পদ্ধতির রাষ্ট্রব্যবস্থার) প্রধানমন্ত্রীর সমপর্যায়ের ছিল।
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।