Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত * ১৮১ থাকবে না আর খলিফা নিজে আপনাকে পাকড়াও করতে অগ্রসর হবেন এবং আপনার বিরুদ্ধে লড়াই করবেন। আপনি যদি অথই সমুদ্রে নেমে পড়েন, খলিফা সেখানেও আপনার পশ্চাদ্ধাবন করে আপনাকে পাকড়াও করে হত্যা করবেন; যদি না এর পূর্বেই তার মৃত্যু এসে যায়। নির্দেশনা মোতাবেক প্রতিনিধিদল আবু মুসলিম খোরাসানির সঙ্গে সাক্ষাৎ করে। তিনি খলিফার আনুগত্য মেনে নিতে বা খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। তখন প্রতিনিধিদল তাকে খলিফার বার্তার শেষ অংশটি জানিয়ে দেয়। আল্লাহর কী কুদরত! খলিফার এবারের হুমকিমূলক এই বার্তা শুনে প্রতাপশালী ও শক্তিধর আব্বাসি সেনাপতি আবু মুসলিম ভীত-প্রকম্পিত হয়ে পড়েন এবং করণীয় নির্ধারণে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন। এদিকে খলিফা বার্তাবাহক পাঠিয়ে আবু দাউদ ইবরাহিম বিন খালিদকে খোরাসানের সেনাবাহিনীর দায়িত্ব প্রদান করেন এবং তাকে জানিয়ে দেন যে, আমি যতদিন বেঁচে আছি, ততদিন তুমিই খোরাসানের গভর্নর থাকবে । সবদিকের চাপে নতি স্বীকার করে আবু মুসলিম এবার খলিফা মানসুরের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। মানসুর তার চাতুর্য বজায় রেখে আবু মুসলিমের জন্য নিরাপত্তা ঘোষণা করেন এবং আবু মুসলিম সংবর্ধনা প্রদান করেন। প্রকৃতপক্ষে তিনি প্রতারণা করে আবু মুসলিমকে হত্যা করার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। আবু মুসলিম যখন খলিফার খলিফার নির্দেশে তাকে হত্যা করা হয়। ইমাম বায়হাকি রহ. হাকিম রহ. হতে আপন সনদে বর্ণনা করেন যে, ও হাজ্জাজের মধ্যে কে উত্তম? তখন তিনি উত্তর দেন_ আমি বলব না যে, আবু মুসলিম কারও চেয়ে উত্তম ছিলেন। তবে হাজ্জাজ তার চেয়েও নিকৃষ্ট ছিলেন। (আলিমদের) কেউ কেউ তো হাজ্জাজের ঈমান নিয়েই আপত্তি করেছেন এবং তাকে নাস্তিক গণ্য করেছেন। কিন্তু আবু মুসলিম সম্বন্ধে কেউ এ জাতীয় কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই। বরং এরূপ বর্ণিত আছে যে, আবু মুসলিম আপন কৃতকর্মের কারণে

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।