Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ ৬ ইসলামি ইতিহাস বার্তা পাঠিয়ে আবদুল্লাহ বিন আলিকে তার কাছে উপস্থিত করার নির্দেশ দেন। সুলায়মান যেন তার প্রতি আস্থা রাখেন, এ উদ্দেশ্যে তিনি বার্তায় আবদুল্লাহ বিন আলির জন্য নিরাপত্তা ঘোষণা করেন। ১৩৯ হিজরিতে আবদুল্লাহ বিন আলিকে খলিফা মানসুরের কাছে নিয়ে আসা হলে তিনি বিশ্বাসঘাতকতা করেন এবং আবদুল্লাহ ও তার সঙ্গীদেরকে কারারুদ্ধ করার নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায়ই আবদুল্লাহ বিন আলি ১৪৭ হিজরি সনে (৭৬৪ খিষ্টাব্দে) ইন্তেকাল করেন। তীয় হুমকি সেনাপতি আবু মুসলিম খোরাসানি আসার পূর্বেই খলিফা মানসুর তার একটা বিহিত করার মনস্থ করেন। খলিফা এ-ও চাচ্ছিলেন যে, আবু মুসলিম যেন তার মনোবাঙ্ছা বুঝতে না পারেন। তিনি আবু মুসলিমের কাছে বার্তা পাঠান, আমি তোমাকে মিশর ও শামের গভর্নর নির্বাচিত করেছি। তোমার জন্য খোরাসানের চেয়ে মিশর ও শামই ভালো হবে। এর ফলে তুমি আমিরুল মুমিনিনের কাছে থাকার সুযোগ পাবে এবং তিনি তোমার সাক্ষাতের আগ্রহ করলে তুমি কাছে থেকে দ্রুত তার দরবারে উপস্থিত হতে পারবে। মানসুরের বার্তা পেয়ে আবু মুসলিম ক্রুদ্ধ হয়ে মন্তব্য করেন খোরাসান দায়িত্ব দিতে চাচ্ছেন! এরপর তিনি খলিফার নির্দেশ অমান্য করে খোরাসানেই ফিরে আসার সিদ্ধান্ত নেন। খলিফা মানসুর আবু মুসলিমের সঙ্গে চতুরতা ও কৌশলে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন। শুরু হয় উভয়ের মধ্যে পত্রযুদ্ধ! একে অপরের উদ্দেশে একের পর এক কয়েকটি পত্র প্রেরণ করেন। একপর্যায়ে মানসুর জারির আবূ মুসলিমের কাছে প্রেরণ করেন। তিনি জারিরকে বলেন, আবু মুসলিমের সঙ্গে যথাসম্ভব কোমল ভাষায় কথা বলবে এবং তাকে এ কথা বোঝাবে যে, খলিফা আপনাকে অত্যধিক মর্যাদা ও অবাধ কর্তৃত্ব প্রদানে আগ্রহী । যদি সে এ কথা মেনে নেয়, তাহলে তো ভালো । অন্যথায় তাকে বলবে, আপনি যদি মুসলমানদের এক্য বিনষ্ট করে যথেচ্ছ চলতে

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।