Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ১৭৯ * আলাবি) বা আলি বিন আবু তালিব রাধি.-এর বংশধরগণ; যারা সম্পর্কে তার জ্ঞাতিভাই ছিল। ইসলামি বিশ্বের জনগণের হৃদয়জগতে আলিবংশের, বিশেষ করে মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান বিন যায়দ বিন হাসান বিন আলি বিন আবু তালিবের মর্যাদাসম্পন্ন অবস্থান ছিল। তাই খলিফা মানসুর আশঙ্কা করতেন যে, মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন হাসান হয়তো তার বিরুদ্ধে অভ্যুথানের চেষ্টা করতে পারেন। প্রথম হুমকি চাচা আবদুল্লাহ বিন আলি খলিফা মানসুর এ ক্ষেত্রে কাটা দিয়ে কাটা তোলার নীতি অবলম্বন করেন। তিনি চাচা আবদুল্লাহ বিন আলির সঙ্গে আবু মুসলিম খোরাসানির সংঘর্ষ বাধিয়ে দিতে চেষ্টা করেন। যে-ই মারা যাক, পথের একটি কাটা তো দূর হবে! যেহেতু বনু উমাইয়ার শাসনব্যবস্থা নির্মূলের পেছনে আবদুল্লাহ বিন আলির বড় ভূমিকা ছিল, তাই তিনি প্রতীক্ষায় ছিলেন যে, আস-সাফফাহর পর খিলাফতের দায়িত্ব তার হাতেই আসবে । যখন তিনি সংবাদ পান যে, তাকে নয় বরং আবু জাফর আল-মানসুরকে নতুন খলিফা ঘোষণা করা হয়েছে, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন এবং নিজেকে খলিফা দাবি করেন। তখন খলিফা মানসুর তাকে দমন করার জন্য আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন। হার্রানে (লু) উভয় বাহিনী মুখোমুখি হয়। একটানা ছয় মাস উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ চলতে থাকে। অধিকাংশ সময় যুদ্ধের পাল্লা উভয় দিকে দোদুল্যমান থাকলেও শেষদিকে আবু মুসলিম খোরাসানির দিকে ঝুঁকে পড়ে এবং তিনি জয়লাভ করেন। আবদুল্লাহ বিন আলি পালিয়ে বসরায় তার ভাই সুলায়মানের কাছে চলে যান। সংবাদ পেয়ে মানসুর সুলায়মানের কাছে *, আরবি 'আলাবি' শব্দের অর্থ আলিপন্থি, আলি-অনুরাগী । শব্দটি ইতিহাসের বিভিন্ন যুগে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে । হজরত আলি রাযি.-এর জীবদ্দশায় শব্দটি তাদের জন্য ব্যবহৃত হতো, যারা সাহাবা-অন্তর্বরোধের সময় আলি রাি.-এর পক্ষাবলম্বন করেছিল। হজরত আলি রাযি.-এর ইন্তেকালের পর শব্দটি আলি রাধি.-এর বংশধরদের জন্য ব্যবহত হতে থাকে । অবশ্য ব্যাপকার্থে আলি-বংশধরদের খিলাফতদাবির সমর্থনকারীদেরকেও আলাবি বলা হতো । শিয়াদের শাখাগোষ্ঠী নুসায়রি সম্প্রদায়ের উৎপত্তির পর তাদেরকেও আলাবি বলা হতো ।

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।