Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ১৭৭ প্রতিপক্ষের প্রতি নির্মম-নির্দয়। তিনি বিশেষভাবে তিনজন ব্যক্তির ওপর নির্ভর করতেন__ ১. ইসলামি প্রাচ্য অঞ্চলে আবু মুসলিম খোরাসানির ওপর । ২. জাধিরা, আর্মেনিয়া ও ইরাক অঞ্চলে ভাই আবু জাফর আল- মানসুরের ওপর । ৩. শাম ও মিশরে চাচা আবদুল্লাহ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাসের ওপর । সাফফাহ তার খিলাফতকালে তার চাচা ও চাচাতো ভাইদের মধ্য থেকেই অধিকাংশ গভর্নর নির্বাচন করেছিলেন। তিনি তার পরবর্তী খলিফা হিসেবে পর্যায়ক্রমে ভাই আবু জাফর আল-মানসুর ও ভ্রাতুষ্পুত্র ঈসা বিন মুসা বিন মুহাম্মাদের নামে আগাম বায়আত গ্রহণ করেন। তার গুটিবসন্তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তিনি আপন দায়িত্ব ও খিলাফতব্যবন্থা পূর্ণ সুসংহত করে যেতে পারেননি। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আবদুল্লাহ আস-সাফফাহ ১৩৬ হিজরি সনের জিলহজ মাসে ইন্তেকাল করেন ।

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।