Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ ৬ ইসলামি ইতিহাস ১২২ হিজরি সন পর্যন্ত আব্বাসি আন্দোলন অনেকটা ধীর গতিতেই চলতে থাকে। এরইমধ্যে সৃষ্টি হয় আরেক প্রতিবন্ধকতা ৷ কুফায় যায়দ বিন যায়নুল আবেদিনের নেতৃত্বে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ চলাকালে ও বিদ্রোহ পরবর্তী সময়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসা পর্যন্ত আব্বাসি আন্দোলন স্তিমিত রাখা জরুরি ছিল। ১২৫ হিজরি সনে (৭৪৩ খ্রিষ্টাব্দে) আব্বাসি আন্দোলনের প্রধান পুরুষ মুহাম্মাদ বিন আলি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র ইবরাহিমকে আন্দোলন কার্যক্রম অব্যাহত রাখার অসিয়ত করে যান। ১২৫ হিজরি সনেই (৭৪৩ খরষ্টাব্দে) খলিফা হিশাম বিন আবদুল মালিকের আন্দোলনে নতুন গতি সৃষ্টি হয়। পাশাপাশি আব্বাসি আন্দোলনের ইমাম ইবরাহিম বিন মুহাম্মাদের নির্দেশনায় খোরাসানে চলমান গোত্রকেন্দিক সংঘাতকেও কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন খোরাসানের গভর্নর ছিলেন নাস্র বিন সাইয়ার। তিনি ছিলেন মুঘার গোত্রীয়। অপরদিকে খোরাসানে বসবাসরত অধিকাংশ আরব জনগণ ছিল ইয়ামেনি। তারা তাদের গভর্নরকে অপছন্দ করত। তাই আব্বাসি প্রচারণা ইয়ামেনিদের টার্গেট করে পরিচালিত হতে থাকে। এই সাম্প্রদায়িক সংঘাত ইয়ামেনি, মুযারি, তুর্কি, জ্ঞানী ও আলিমসমাজ এবং সামরিক ব্যক্তিবর্গসহ সমাজের সকল শ্রেণির মানুষের অবস্থা ও স্বার্থে ব্যাপক প্রভাব ফেলছিল। আর চলমান ঘটনাপ্রবাহের এই সবকিছুই তখন আব্বাসি আন্দোলনকে নতুন করে জেগে উঠতে সহায়তা করেছিল। ১২৮ হিজরি সনে আব্মাসি আন্দোলনের কর্মতৎপরতায় এক শক্তিশালী ব্যক্তির আত্মপ্রকাশ ঘটে, যার নাম আবু মুসলিম খোরাসানি। আবু মুসলিম খোরাসানি পারসিক বংশোদ্ভুত ছিলেন এবং দীর্ঘ কয়েক বছর যাবৎ আব্বাসি আন্দোলনের একজন প্রচারক হিসেবে কাজ করছিলেন। ইমাম ইবরাহিম বিন মুহাম্মাদ তার মধ্যে ব্যতিক্রমী প্রতিভা ও অভিনব দক্ষতার ঝলক দেখতে পেয়ে তাকে খোরাসানে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং আশা প্রকাশ করেন যে, তার দক্ষতার ছোয়ায় খোরাসানে আব্বাসি আন্দোলন আরও কিন্তু ও বিকশিত হবে। ১২৯ হিজরি সনে ইমামের পক্ষ থেকে আবু মুসলিমের কাছে প্রকাশ্যে প্রচারণা চালানোর নির্দেশনা আসে। নির্দেশনা মোতাবেক আৰু মুসলিম বিলি আপ 2921 উপর 45 ৮ 1৩2

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।