Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ ৬ ইসলামি ইতিহাস পতনের এই পরিকল্পনা সাদরে গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেন। স্থান নির্বাচন মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস তার আন্দোলনের প্রধান কেন্দ্র হিসেবে কুফা ও খোরাসানকে নির্বাচন করেন । বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নির্বাচন ছিল অত্যন্ত সূন্ষ্ ও সুচিন্তিত। যেমন : ১. বনু উমাইয়ার শাসক পরিবারের প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষণকারী অধিকাংশ মানুষের অবস্থান ছিল কুফায়। ২. খোরাসানের অবস্থান ছিল উমাইয়া সাম্বাজ্যের পূর্ব প্রান্তে। তাই প্রতিকূল বা অস্থিতিশীল পরিবেশে খোরাসান থেকে পালিয়ে পার্শ্ববর্তী তুর্কি রাষ্ট্রে আশ্রয়গ্রহণ সহজ ছিল। ৩. খোরাসানে বসবাসকারী আরবদের মাঝে তখন সাম্প্রদায়িক (কায়সি-ইয়ামেনি) সংঘাত চলছিল। আব্বাসি আন্দোলনের পুরোধাদের পরিকল্পনা ছিল এ সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করা। ৪. ইসলামি সাম্নাজ্যে খোরাসানের অন্তর্ভুক্তি বেশি পুরোনো নয়। তাই নবীবংশের প্রতি ভালোবাসা ও আবেগের বিষয়টির মাধ্যমে খোরাসানবাসীর অন্তরকে প্রভাবিত করা সম্ভব ছিল। মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস তার আন্দোলনের মূলকেন্দ্র হিসেবে কুফাকে নির্বাচন করেন এবং সেখানে 'কাবিরুদ-দুআত' নামক কেন্দ্র স্থাপন করেন আর খোরাসানকে নির্বাচন করেন আন্দোলনের প্রচারণার ক্ষেত্র হিসেবে । তিনি পুরো বিষয়টিকে পূর্ণ গোপনীয়তার সঙ্গে সম্পাদন করেন। যাবতীয় তথ্য খোরাসান থেকে কুফায় এবং কুফা থেকে হুমায়মায় পৌছত। আন্দোলনের প্রচারকগণ ব্যবসায়ী বা হাজিদের বেশে সফর করত । আস-সাররাজ (আবু মুহাম্মাদ আস-সাদিক)। তিনি সেখানকার বিভিন্ন আরব গোত্র হতে বারোজন প্রতিনিধি নির্বাচন করেন৷ যেসব এতিহাসিক দাবি করে যে, আব্বাসি আন্দোলন পারসিকদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।