আব্বাসি আন্দোলনের সূচনা কাহিনি হুমায়মা ঢের ॥77611179) ! বনু উমাইয়ার শাসকপরিবার সাধারণত আহলে বায়ত বা নবীবংশের সদস্যদের মর্যাদা ও শ্রদ্ধার চোখে দেখত। তবে উমাইয়া সাম্রাজ্যের কোনো কোনো গভর্নরের পক্ষ থেকে মাঝেমধ্যে তাদের সঙ্গে অসদাচরণ ও সীমালজ্ঘনের ঘটনাও ঘটেছিল । ষষ্ঠ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক তার শাসনামলে আব্বাসকে জায়গির হিসেবে (জর্ডানের অন্তর্গত) হুমায়মা অঞ্চল প্রদান করেন। আলি বিন আবদুল্লাহ বিন আব্বাস সেখানেই বসবাস করেন এবং স্থায়ী নিবাস গড়ে তোলেন। আন্দোলনের সূচনা যেভাবে এর অনেকদিন পর আবু হাশিম আবদুল্লাহ বিন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা একবার সপ্তম উমাইয়া খলিফা সুলায়মান বিন আবদুল মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন। খলিফা তাকে উষ্ণ স্বাগত জানান এবং হাশিম অসুস্থতা অনুভব করেন এবং বুঝতে পারেন যে, তার 'আজাল' ঘনিয়ে এসেছে। এ সময় লোকমুখে এ কথা ছড়িয়ে পড়ে যে, খলিফা সুলায়মান তাকে খাবারের মাধ্যমে বিষপ্রয়োগ করেছেন। আবু হাশিম তার জ্ঞাতিভাই মুহাম্মাদ বিন আলি বিন আবদুল্লাহ বিন আব্বাসের কাছে পৌছে তাকে এ বিষয়ে অবগত করেন এবং এর প্রতিশোধ নেওয়ার অসিয়ত করেন। এটি ৯৯ হিজরি সনের ঘটনা । আবু হাশিমের কথা মুহাম্মাদ বিন আলির মনে দাগ কাটে । তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী । সন্তানসন্ততি ছাড়াও তার সমর্থনে ছিল তার বিশের অধিক ভাই। স্বাভাবিকভাবেই মুহাম্মাদ বিন আলি উমাইয়া সাম্বাীজ্যের
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।