Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ ৬ ইসলামি ইতিহাস প্রতিষ্ঠা করবেন। এ সময় আব্বাসি খিলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে ইয়ামেন, ইরাক, আরব উপদ্বীপের পূর্বাঞ্চল ও পারস্যের বিভিন্ন অঞ্চলে ইসমাইলিয়া মতাদর্শের প্রচারকরা ব্যাপক পরিসরে কাজ করতে থাকে । ইরাক ও পার্শবর্তী বিভিন্ন অঞ্চলে ইসমাইলিয়া মতাদর্শের প্রসারে গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে হামদান বিন কারামাত। ২৮৬ হিজরি সনে (৮৯৯ খরিষ্টাব্দে) শামে ইসমাইলিয়া মতাদর্শের প্রচারক (পরবর্তাঁ সময়ে উবায়দি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা) উবায়দুল্লাহ আল-মাহদি নিজেকে মুহাম্মাদ বিন ইসমাইল তথা হজরত ফাতিমা রাষি.-এর বংশধর€খত) এবং একাদশ ইসমাইলি ইমাম দাবি করে। কিন্তু হামদান বিন কারামাতের নেতৃত্বাধীন প্রত্যাখ্যান করে। এখান থেকেই ইসমাইলিয়া সম্প্রদায় ফাতিমিয়া ও কারামাতিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উবায়দুল্লাহ আল-মাহদির অনুসারীরা পরিচিত হয় “কারামাতিয়া নামে। কারামাতিয়া গোষ্ঠী বিভিন্ন সময় বাহরাইন, ইয়ামেনসহ বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করে। অপরদিকে ফাতিমিরা ২৯৭ হিজরি সনে (৯০৯ খ্রিষ্টাব্দে) উত্তর আফ্রিকায় উবায়দি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যা পরবর্তীকালে মিশর পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ফাতিমিরা পরবর্তী সময়ে দু-ভাগে বিভক্ত হয়ে যায়। এক দলের নাম নিযারিয়া, আরেক দলের নাম মুসতালিয়া। ৪৮৭ হিজরি সনে (১০৯৪ খিষ্টাব্দে) অষ্টম উবায়দি (ফাতিমি) শাসক (অষ্টাদশ ইসমাইলি ইমাম) মুসতানসিরের মৃত্যুর পর উবায়দি রাজপরিবার পরবর্তী শাসক ও ইমাম নির্ধারণ প্রশ্নে দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে । এক দল তার পুত্র নিার আল- মুসতাফা লি দ্বীনিল্লাহকে ইমাম দাবি করে, অপর দল তার আরেক পুত্র আহমাদ মুসতালিকে ইমাম দাবি করে । প্রথম দল নিযারিয়া নামে এবং দ্বিতীয় দল মুসতালিয়া নামে প্রসিদ্ধি লাভ করে। এ সময় আহমাদ মুসতালি রাষ্ট্রক্ষমতা দখল করে তার ভাই নিযারকে বন্দি করেন। বন্দি অবস্থায় নিযারের মৃত্যুর পর তার পুত্র আল-হাদি বিন নিযার মিশর থেকে ০. এ দাবির বাণ্তবতা সম্পর্কে তৃতীয় খণ্ডে আলোচনা করা হবে।

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।