উমাইয়া খিলাফত & ১৬১ আরেক পত্র মুহাম্মাদ (বিন আলি বিন হুসাইন রাষি.)। অন্যান্য শিয়া দল-উপদলের তুলনায় যায়দিয়া সম্প্রদায়ের মতাদর্শ তুলনামূলক আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নিকটবর্তী । তাদের আকিদা হলো- ইমামগণ এশ্বরিক কোনো শক্তির অধিকারী বা নিষ্পাপ নন; বরং সাধারণ মানুষ। তবে হজরত আলি রাধি. নবীজির পর সর্বশ্রেষ্ঠ মানুষ । তারা কোনো সাহাবিকে কাফির বলে না; অভিসম্পাতও করে না। যায়দিয়া সম্প্রদায় মুতা বিয়েকে অবৈধ বলে এবং ইমামগণের অদৃশ্য হওয়ার আকিদাকে অস্বীকার করে। বর্তমানে আদি যায়দি মতাদর্শের সামান্য কিছু লোকজন ইয়ামেন ও অন্যান্য দেশে পাওয়া যায়। ৩. ইসমাইলিয়া ইসমাইলিয়া মূলত ইছনা আশারিয়া সম্প্রদায়েরই একটি উপশাখা । তাদের আরেক নাম বাতিনি ফিরকা । ১৪৮ হিজরি সনে (৭৬৫ খিষ্টাব্দে) ইমামিয়া সম্প্রদায়ের দাবিকৃত ষষ্ঠ ইমাম জাফর সাদিকের মৃত্যুর পর ইমামিয়া সম্প্রদায় ইমামতের প্রশ্নে দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে। সংখ্যাগরিষ্ঠ অংশ দাবি করে যে, জাফর সাদিকের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল হলেন পরবর্তী সণ্ডম ইমাম। অপর একটি অংশ দাবি করে, ইসমাইল নন; বরং জাফর সাদিকের আরেক পুত্র মুসা কাজিম হলেন পরবর্তী ইমাম এখান থেকেই ইমামিয়া সম্প্রদায় দু-ভাগে বিভক্ত হয়ে যায় এবং প্রথম দল ইসমাইলিয়া ও দ্বিতীয় দল ইছনা আশারিয়া নামে পরিচিত হয়। পাক-ভারত উপমহাদেশের অধিকাংশ শিয়া ইসমাইলিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এ উপস্থিতি রয়েছে। মিশরকেন্দ্রিক উবায়দি সাম্রাজ্যের শাসক ফাতিমিয়া পরিবার, বিভিন্ন অঞ্চল শাসনকারী কারামাতিয়া সম্প্রদায় এবং ইতিহাসে কুখ্যাত হাশাশিন সম্প্রদায় ইসমাইলি সম্প্রদায়েরই অন্তর্ভক্ত। ইসমাইলিয়া সম্প্রদায়ের শাখা-উপশাখা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, ইসমাইলিয়া সম্প্রদায় ইসমাইল বিন জাফর সাদিককে নিজেদের সপ্তম ইমাম দাবি করত। ১৯৩ হিজরি সনে (৮০৯ খিষ্টাব্দে)ট ইসমাইলের পুত্র মুহাম্মাদ বিন ইসমাইল ইন্তেকাল করলে ইসমাইলিয়া সম্প্রদায় দাবি করে যে, তিনি আত্মগোপন করে আছেন এবং
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।