১৫৮ € ইসলামি ইতিহাস শিয়াদের দল-উপদল উৎপত্তিকালের বিবেচনায় শিআনে আলিকে মৌলিক চারটি ভাগে ভাগ করা যেতে পারে। ১. নিষ্ঠাবান শিআনে আলি। এ দলের উৎপত্তি ৩৭ হিজরি সনে । যারা প্রথমদিকে হজরত আলি রাযি.-এর পক্ষাবলম্বন করেছিল, তারা এ প্রকারের অন্তর্ভক্ত। এ দলে অনেক সাহাবিও ছিলেন। সিফফিনের যুদ্ধে প্রায় আটশ সাহাবি হজরত আলি রাযি.-এর পক্ষে যুদ্ধ করেন। তারা নিজেদেরকে 'শিআনে আলি" দাবি করতেন। সালাফ ও পূর্বসূরিদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত কারও ক্ষেত্রে ইতিহাসপ্রন্থসমূহে 'শিআ' শব্দ ব্যবহৃত হলে এ অর্থেই হয়েছে। ২. শ্রেষ্টত্ববাদী শিআনে আলি। এ দলের উৎপত্তি দু-বছর পর ৩৯ হকদার দাবি করত। অবশ্য অধিকাংশ মাসআলায় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঙ্গে একমত ছিল। ৩. সাবায়ি শিয়ানে আলি । তারা ফিরকায়ে তাবারিয়া নামেও পরিচিত। এই দলটির উৎপত্তিও আলি রাযি.-এর খিলাফতকালেই হয় | ইবনে সাবার সরাসরি তন্্াবধানে পরিচালিত এ দলটির সদস্যরা সালমান ও মিকদাদ রাযি.-এর ন্যায় হাতেগোনা কয়েকজন সাহাবি ব্যতীত সকল সাহাবিকে অভিসম্পাত করত; এমনকি মুনাফিক, কাফির ও মুরতাদ অভিহিত করত। তাদের কেউ কেউ বিদায় হজে শরিক সকল সাহাবিকে মুরতাদ বলত । তাদের দাবি ছিল-_ নবীজি বিদায় গ্রহণ না করে মুনাফিক, কাফির ও মুরতাদ হয়ে গেছে। খলিফা আলি রাযি. তাদের এই আকিদার কথা জানতে পেরে সুস্পষ্ট ভাষায় এ বিষয়ে নিজের অসম্পৃক্তি ঘোষণা করেন এবং কঠোর ভাষায় তাদের নিন্দা করেন।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।