Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ ৬ ইসলামি ইতিহাস হয়। এরই ধারাবাহিকতায় উম্মাহর সর্বস্বীকৃত খলিফা হজরত উসমান রাধি.-কে নির্মমভাবে শহিদ করা হয়। এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা ও প্রথম সারির নেতা ছিল আবদুল্লাহ বিন সাবা । জাতে ইহুদি এই লোকটি আপন মিশন বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিত। ইসলামের শক্রদের উপলব্ধি ছিল, ইসলাম ও মুসলমানদের উন্নতি ও সমৃদ্ধির মূল উত্স হচ্ছে বিশ্বাসগত অভিন্নতা এবং নীতি ও আদর্শের প্রশ্নে এক্য ও অবিচ্ছিন্নতা। তাই আবদুল্লাহ বিন সাবা ও তার অনুসারীগণ এই শক্তিমূলে আঘাত হেনে ইসলামের ক্ষতিসাধনে তৎপর হয়। তাদের লক্ষ্য ছিল মিথ্যা ও ভ্রান্ত আকিদার প্রচার, জাল ও বানোয়াট হাদিস তৈরি এবং সাধারণ জনগণকে খলিফাতুল মুসলিমিন ও গভর্নরদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলে ইসলামের রুহ ও প্রাণশক্তি নিঃশেষ করে ফেলা এবং মুসলিম উম্মাহকে অনিষ্ঠশেষ বিবাদবিসংযাদের জালে আটকে ফেলা । যেসব লোকজন নিজেদের বিভিন্ন স্বার্থহানির কারণে ইসলাম ও মুসলিম উম্মাহর প্রতি চরম বিদ্বেষ পোষণ করত, তারা এ আন্দোলনকে লুফে নেয় এবং আবদুল্লাহ বিন সাবার দলে যোগ দেয়। নিষ্ঠাবান কিছু মুসলমানও তাদের প্রোপাগান্ডায় প্রবঞ্চিত হয়ে একসময় সাবায়ি চক্রের সঙ্গী হয়। তারপরও হজরত উসমান রাযি.-এর ইন্তেকাল পর্যন্ত মুসলিম উম্মাহ আকিদাগত বিষয়ে এক ও এক্যবদ্ধ ছিল। অন্তর্বিরোধের সময় উম্মাহ দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে । এক দল হজরত আলি রাযি.-এর পক্ষাবলম্বন করে, অপর দল উসমান হত্যার বিচারের 'শিআনে আলি" বা আলির দল নামে, আর দ্বিতীয় দল 'শিআনে উসমান বা উসমানের দল নামে। এই শিআনে আলি নামটিই কালের পরিক্রমায় সংক্ষেপে শিয়া নামে পরিচিত হতে থাকে। যেহেতু তখনও পর্যন্ত উভয় দলের উদ্দেশ্য ছিল নির্দোষ ও নিষ্ঠাপূর্ণ, তাই এই মতবিরোধ সত্বেও উভয় দলকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত গণ্য করা হয়। হজরত আলি রাযি.-এর প্রতি হৃদ্যতা পোষণকারী দলটির মাঝে ধীরে ধীরে আকিদাগত নানা ধরনের প্রান্তিকতা সৃষ্টি হতে থাকে । প্রথমে এই দাবি তোলা হয় যে, নবীজির নিকটাত্মীয় হিসেবে আলি রাধি.-ই অন্য

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।