Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ ৬ ইসলামি ইতিহাস সেই সুমহান সাহাবি, যিনি অনেক সমালোচকের বচন-আঘাত ও কলম- আঁচড় থেকে নিষ্কৃতি পাননি । তারা তার জীবনেতিহাস ও খিলাফত নিয়ে মিথ্যাচার করেছে, আরোপ করেছে নানা অপবাদ । হায়! ইসলাম ও মুসলমানদের জন্য এ মহান সাহাবি যে অনন্যসাধারণ খেদমত আজ্রাম দিয়েছেন, তার প্রতি অপবাদ আরোপের পূর্বে আমরা যদি তার এক- দশমাংশও আঞ্জাম দিতে পারতাম! .... হজরত মুয়াবিয়া রাযি.-এর পর একের পর এক অন্যান্য উমাইয়া শাসক রাষ্ট্র পরিচালনা করেন৷ তাদের মধ্যে প্রসিদ্ধতম ছিলেন আবদুল মালিক বিন মারওয়ান ও তার পরবর্তী বংশধরগণ; যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়ালিদ, সুলায়মান, ২য় ইয়াযিদ ও হিশাম । এদের মাঝেই অতিক্রান্ত হয়েছেন সুমহান খলিফা উমর বিন আবদুল আজিজ রহ.। তিনিও সেই বনু উম্াইয়ারই সন্তান, একশ্রেণির সমালোচক যাদের সমালোচনায় সদা মুখর। তিনিই সেই মহান খলিফা, যার শাসনামলে পৃথিবী লাভ করেছিল ন্যায় ও দয়া, নিরাপত্তা ও সমৃদ্ধির দিশী। তাই তো এঁতিহাসিকগণ তাকে খোলাফায়ে রাশিদিনের “পঞ্চম সদস্য” বলে গণ্য করেছেন। উমাইয়া সালতানাতের ইতিহাসে মন্দ যা কিছু, তা মূলত ছড়িয়ে আছে তাদের শেষ সাত বছরের ইতিহাসে । এ সাত বছরের ইতিহাস বিভিন্ন দুর্ঘটনায় ভরপুর ৷ কুদরতের নিয়ম মেনেই তখন 'সুন্াতুল্লাহ' কার্যকর হয়, উমাইয়া সালতানাতের পতন ঘটে আর বনু আব্বাসের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।০) ৭, ড. রাগিব সারজানি, আন্দালুসের ইতিহাস, ১/৫২-৫৬। এ ক গ্ ত 'ং টা 3 ণ এটি টে পো টপ ট টি পা পো রে এত রাড ভা ০০ ৮২ 215 ১

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।