Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৬ ১৫৩ পত্তন করতেন না, বিলাসী জীবনযাপনের জন্য রাজপ্রাসাদ নির্মাণ বা সম্পদ কুক্ষিগতকরণে ঝাঁপিয়ে পড়তেন না। খিলাফতলাভের পূর্বে তারা যে বাড়িতে বাস করতেন, পরবর্তী সময়েও তারা সেখানেই বসবাস করতেন। আপন প্রজাদেরকে তারা হে আমার মাওলা, 'হে সায়্যিদ' ইত্যাদি সম্বোধন ব্যবহার করতে দিতেন না। তারা অধীনম্থদের তুচ্ছতাপ্রকাশক শব্দে আহ্বান করতেন না। তাদের বার্তার সুচনা এভাবে হতো না__ খলিফার পক্ষ হতে দাসের প্রতি' ৷ সম্মানপ্রদর্শনের উদ্দেশ্যে হস্তদ্বয়েঃ পদযুগলে বা না। শাসনভূমির বিভিন্ন অংশে আমির-প্রশাসক নিয়োগ-বিয়োগের ক্ষেত্রে তাদের একমাত্র উদ্দেশ্য থাকত সঠিক ও নিষ্টাপূর্ণ আনুগত্য প্রতিষ্ঠিত থাকা । এ কারণেই তারা আন্দালুস, সিন্ধু, খোরাসান, প্রশাসককে বরখাস্ত করে অন্য একজনকে দায়িত্ব প্রদান করেছেন, উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। তৎকালে পৃথিবীর যে কিন্ত অঞ্চল তারা শাসন করেছেন, অন্য কোনো শাসকগোষ্ঠী তা পারেনি । একপর্যায়ে কালের পরিক্রমায় আব্বাসিরা মুসলিম প্রাচ্যে তাদের ওপর প্রাধান্য বিস্তার করে এবং রাষ্ট্রক্ষমতা বনু উমাইয়ার হস্তচ্যুত হয় ...৬৯) এতৎত্বেও আমরা এ দাবি করছি না যে, উমাইয়া শাসকগণ যাবতীয় ভুলক্রটি হতে যুক্ত ছিলেন। ভুলক্রুটি ও অপূর্ণতা তো মানবিক বৈশিষ্ট্যের অংশ। এ কথা নিঃসন্দেহে সত্য যে, বনু উমাইয়ার শাসন-ইতিহাসে অনেক ভুলক্রটি রয়েছে; তন্ত্রপ এ কথাও সত্য যে, মুসলিম উম্মাহর প্রতি উমাইয়া সালতানাতের যে অনুগ্ধহ-অবদান, তা বিবেচনা করলে সেসব ভুলক্রটিকে উপেক্ষা করা যায়; বরং তা ধুয়ে মুছে যায়। বনু উমাইয়ার শাসনামল ৪১ হিজরি থেকে ১৩২ হিজরি (৬৬১-৭৫০ খিষ্টাব্দ) পর্যন্ত বিরানব্বই বছর স্থায়ী ছিল। উমাইয়া সালতানাতের প্রথম খলিফা ছিলেন **. ইবনে হায্ম, রাসাইলু ইবনি হাযৃম, ২/১৪৬ |

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।