Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

খিলাফতে বনু উমাইয়া সম্পর্কে ড. রাগিব সারজানির পর্যালোচনা€৬৮) অন্যান্য ইসলামি সালতানাতের ন্যায় উমাইয়া সালতানাতেরও (৪১-১৩২ হিজরি/৬৬১-৭৫০ খ্রিষ্টাব্দ) পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠীর ওপর প্রভৃত অনুগবহ ও বিরাট অবদান রয়েছে। আমরা যদি উমাইয়া শাসনামলে যে পরিমাণ মানুষ ইসলামের পতাকাতলে আশ্রয় নিয়েছে কেবল তাদের সংখ্যার প্রতি দৃষ্টিপাত করি, তাহলে শুধু এতটুকুই বনু উমাইয়ার প্রতি আরোপিত বিভিন্ন মিথ্যা অপবাদ ও অভিযোগ খপ্ডনের জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে। বনু উমাইয়ার শাসনামলেই লিবিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত পুরো উত্তর আফ্রিকা ইসলামের ছায়াতলে শামিল হয়েছিল। যদিও এসব অঞ্চলে ইসলামি বিজয়াভিযানের ধারা তৃতীয় খলিফা হজরত উসমান বিন আফফান রাযি-এর যুগেই সূচিত হয়েছিল; কিন্তু পরবর্তী সময়ে এখানকার অধিবাসীরা ধর্মত্যাগ করেছিল। এরপর উমাইয়া শাসনামলে নতুন করে এসব অঞ্চল বিজিত হয়। উমাইয়া শাসকবৃন্দ একইসঙ্গে আরবের চতুর্দিকে ইসলামের বিজয়াভিযান অব্যাহত রেখেছিলেন। পশ্চিমে তাদের অভিযান আন্দালুস পর্যন্ত পৌছে গিয়েছিল। পূর্ব দিকে মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফির হাতে বিজিত হয়েছিল ট্রান্সঅক্সিয়ানা (মধ্য এশিয়া) অঞ্চল; তার বিজয়াভিযান বিস্তৃত মারওয়ানির হাতে বিজিত হয়েছিল উত্তরের বিস্তীর্ণ ককেশাস অঞ্চল। মানুষ দলে দলে আল্লাহর স্বীনে প্রবেশ করেছিল। পৃথিবীর সেসব ভূখণ্ডেও নিষ্াণ মূর্তি-প্রতিমা, আগুন ও রাজন্যবর্ণের পূজা করত। ইসলামের আগমনে এসব ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন হয়েছিল অসংখ্য ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার । আল্লাহর অনু্হে বনু উমাইয়ার মাধ্যমে মানুষ প্রত্যক্ষ করেছিল ৬৮. খিলাফত বনু উমাইয়া সম্পর্কে ড. রাগিব সারজানির পর্যালোচনা শিরোনামের আলোচনাটি অনুবাদক কর্তৃক “আন্দালুসের ইতিহাস গ্রন্থ থেকে সংযোজন করা হয়েছে।

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।